বিডিএসে আসন ফাঁকা ৬৬টি

২৫ জানুয়ারি ২০২২, ১২:২৫ PM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ফটো

দেশের সরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটে ২০২০-২১ শিক্ষাবর্ষে ৬৬ট আসন ফাঁকা রয়েছে। এই আসনগুলোতে দ্বিতীয় মাইগ্রেশনের মাধ্যমে শিক্ষার্থী ভর্তির উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সারা দেশের সরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজে প্রথম ধাপের মাইগ্রেশন সম্পন্ন হওয়ার পর শূন্য পদের তথ্য সংগ্রহ করা হয়। এতে মেডিকেলে ১১৪টি আর বিডিএস কোর্সে ৬৬টি আসন ফাঁকা পাওয়া যায়।

আরও পড়ুন: ১১৪ আসনের বিপরীতে মেডিকেলের দ্বিতীয় মাইগ্রেশন

শূন্য আসনগুলোতে মাইগ্রেশন ও অপেক্ষমান তালিকা থেকে শিক্ষার্থী ভর্তি করতে একটি তালিকা বুয়েটের কাছে পাঠানো হয়েছে। বুয়েটের সংশ্লিষ্ট বিভাগ শূন্য পদের তথ্য অনুযায়ী মাইগ্রেশনের তালিকা প্রস্তুত করবে। 

নাম প্রকাশে অনিচ্ছুক স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, সবগুলো মেডিকেল কলে ও ডেন্টাল কলেজ থেকে শূন্য পদের তথ্য আমাদের কাছে পাঠানো হয়েছে। এই তালিকা আমরা বুয়েটকে পাঠিয়ে দিয়েছি। তালিকা তৈরির কাজ শেষ করলে আমরা এটি ওয়েবসাইটে প্রকাশ করবো।

আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় একই মেডিকেলের ৭ শিক্ষার্থী নিহত

এর আগে গত বছরের ২২ ডিসেম্বর ২০২০-২১ শিক্ষাবর্ষে মেডিকেল ও ডেন্টালের প্রথম ধাপের মাইগ্রেশন ও অপেক্ষমানদের তালিকা প্রকাশ করা হয়। ২৮ ডিসেম্বর থেকে ভর্তি শুরু হয়ে চলে ৯ জানুয়ারি পর্যন্ত।

প্রসঙ্গত, ২০২০-২১ শিক্ষাবর্ষে দেশেএ সরকারি মেডিকেল কলেজগুলোতে আসন রয়েছে ৪ হাজার ৩৫০টি। গত বছরের ২ এপ্রিল মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।পরীক্ষার ঠিক একদিন পর ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়।

বেড়াতে যাওয়ার কথা বলে পাঁচ যুবককে ডেকে নিয়ে অপহরণ, টেকনাফ থ…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
আত্মহত্যায় প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল ও স্ত্রী গ্রেপ্ত…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের পাশেই পুলিশ ফাঁড়ি চায় কুবি শিক্ষার্থীরা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ জনকে সাময়িক বরখাস্ত 
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২৩ জানুয়ারি
  • ২১ সেপ্টেম্বর ২০২৬