আকিবকে আইসিইউ থেকে কেবিনে নেওয়ার হতে পারে কাল

১৩ নভেম্বর ২০২১, ০৪:৩৬ PM
মাহাদি জে আকিব

মাহাদি জে আকিব © ফাইল ফটো

শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে গুরুতর আহত চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) ছাত্র মাহাদি জে আকিবের। সবকিছু ঠিক থাকলে আগামীকাল রবিবার (১৪ নভেম্বর) তাকে আইসিইউ থেকে বের করে কেবিনে দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে।

গত ৩০ অক্টোবর ক্যাম্পাসের সামনের রাস্তায় আকিবের ওপর ছাত্রলীগের একটি পক্ষ হামলা করে। এমবিবিএস দ্বিতীয় বর্ষের এই ছাত্র শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান নওফেলের পক্ষের অনুসারী। হামলায় মাথায় আঘাত পাওয়া মাহাদির ওই দিনই অস্ত্রোপচার হয়। তার মাথার খুলির একটি হাড় খুলে পেটের চামড়ার নিচে রেখে দেওয়া হয়। আরও সুস্থ হওয়ার পর হাড়টি আবার প্রতিস্থাপন করা হবে। এ ঘটনায় তিনটি পাল্টাপাল্টি মামলা হয়েছে।

এ ঘটনার প্রায় দু’সপ্তাহ পর আজ শনিবার (১৩ নভেম্বর) চিকিৎসকরা জানিয়েছে, বর্তমানে আকিবের শারীরিক অবস্থা ভালো। এখন তাকে মুখে নরম খাবার দেওয়ার পাশাপাশি হাঁটাচলাও করানো হচ্ছে। তিনি এখন আইসিইউতে নিউরো সার্জারি বিভাগের অধীন রয়েছেন। 

এই বিভাগের প্রধান অধ্যাপক নোমান খালেদ চৌধুরী জানান, মাহাদির অনেক উন্নতি হয়েছে, শারীরিক অবস্থাও ভালো। সবকিছু ঠিক থাকলে কাল তাকে আইসিইউ থেকে বের করে কেবিনে দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে।

কারিগরির শিক্ষক-কর্মচারীদের অক্টোবরের বেতনের বিল সাবমিটের ন…
  • ১২ অক্টোবর ২০২৬
কারিগরি শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা
  • ১২ অক্টোবর ২০২৬
ডিএনএ পরীক্ষায় যাচ্ছে তাজমিনের পোশাক, ফরেনসিকে মোবাইল
  • ১২ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় শিক্ষক নিজে, ক্লাস নেন মামা, বেতন ভাগাভাগি করে নে…
  • ১২ অক্টোবর ২০২৬
আগামীতে দুটো দল দেখি, এক জামায়াত, আরেকটা আওয়ামী লীগ— যে কা…
  • ১২ অক্টোবর ২০২৬
নীতিমালার গ্যাঁড়াকলে ১৮তম নিবন্ধনে উত্তীর্ণ ট্রেড ইন্সট্রা…
  • ১২ অক্টোবর ২০২৬