যেসব শর্তে ২১ আগস্ট থেকে মেডিকেল কলেজের ক্লাস চালুর অনুমতি

১৪ আগস্ট ২০২১, ১০:৪৩ AM

© প্রতীকী ছবি

করোনা মহামারির কারণে দীর্ঘদিন বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। এসব শিক্ষাপ্রতিষ্ঠান কবে খুলবে সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে দেশের মেডিকেল কলেজগুলো খুলতে উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের শিক্ষা বিভাগ।

এ জন্য এমবিবিএস ও বিডিএস কোর্সের দ্বিতীয় ও পঞ্চম বর্ষের ক্লাস নিতে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির মতামত চেয়ে চিঠি দিয়েছে মন্ত্রণালয়। সেক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানার শর্ত দিয়ে প্রাথমিকভাবে এই দুই বর্ষের ক্লাস শুরু করার পক্ষে মত দিয়েছে কমিটি।

জাতীয় কারিগরি পরামর্শ কমিটির সভাপতি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগ ২১ আগস্ট বা কাছাকাছি যেকোনো তারিখ থেকে এমবিবিএস ও বিডিএস কোর্সের দ্বিতীয় বর্ষ, পঞ্চম বর্ষ ও শেষ বর্ষের ক্লাস চালুর বিষয়ে জাতীয় কারিগরি পরামর্শক কমিটির মতামত চেয়ে চিঠি পাঠিয়েছে।

এতে আরও বলা হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগ নিকটবর্তী যেকোনো তারিখ থেকে এমবিবিএস ও বিডিএস কোর্সের দ্বিতীয় বর্ষ এবং পঞ্চম বর্ষের ক্লাস চালু করতে জাতীয় কারিগরি পরামর্শক কমিটির মতামত চেয়ে চিঠি দেয়। ইতোমধ্যে এ সব ছাত্রছাত্রীদের দুই ডোজ করোনার টিকা দেয়া হয়েছে।

বিষয়টি নিয়ে কমিটির সদস্যরা বিস্তারিত আলোচনা করেন। ইতোমধ্যে মেডিকেলের এসব শিক্ষার্থীকে দুই ডোজ টিকা দেয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে চলা সাপেক্ষে প্রাথমিকভাবে এই দুই বর্ষের ক্লাস শুরুর পক্ষে মত দিয়েছে কমিটি। তারা প্রাথমিকভাবে ক্লাস শুরুর পক্ষে মত দিয়ে কিছু শর্ত দেন।

শর্তগুলো হলো

১) ক্লাস শুরুর আগে সব শিক্ষার্থীকে সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের ওপর প্রশিক্ষণ করাতে হবে।

২) শতভাগ সঠিকভাবে মাস্ক পরা ও সামাজিক দূরত্ব নিশ্চিত করাসহ স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।

৩) হাসপাতালের ওয়ার্ডে ক্লাসে শিক্ষার্থীদের সঠিকভাবে সুরক্ষাসামগ্রী ব্যবহার নিশ্চিত করতে হবে।

৪) শিক্ষার্থীদের সংক্রমণের ওপর নজরদারি রাখতে হবে।

৫) সংক্রমিত শিক্ষার্থীদের চিকিৎসা ও আইসোলেশন এবং কেউ তাদের সংস্পর্শে এলে ১৪ দিন কোয়ারিন্টেনের ব্যবস্থা করতে হবে।

বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হয়েছে ঈদের প্রথম জামাত
  • ২১ মার্চ ২০২৬
ঈদের শুভেচ্ছাবার্তায় যা বললেন মুজতবা খামেনি
  • ২১ মার্চ ২০২৬
জামায়াত নেতাদের কে কোথায় ঈদ করছেন
  • ২১ মার্চ ২০২৬
ঈদে নতুন কাপড় পরিধানে যে দোয়া পড়বেন
  • ২১ মার্চ ২০২৬
ভর্তি পরীক্ষা নয়, লটারির মাধ্যমেই হবে মেধার সুষম বণ্টন
  • ২১ মার্চ ২০২৬
ঈদের আনন্দ ছোটবেলার স্মৃতি আর এখনকার অনুভূতি
  • ২১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence