মেডিকেলে ভর্তি

মেডিকেলে ভর্তি: ৩ মাসের জন্য স্থগিত সমতলের উপজাতি কোটা

২১ জুন ২০২১, ০৯:৫৮ PM
হাইকোর্ট

হাইকোর্ট © ফাইল ফটো

সরকারি মেডিকেল কলেজের এমবিবিএস ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তিতে সমতলের আটটি উপজাতি আসনের বিপরীতে চার আসনে সাধারণ শিক্ষার্থী ভর্তির ঘটনায় উপজাতি কোটায় ভর্তি কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

একই সঙ্গে প্রতিবছর কেন এই অনিয়ম হয় তা জানতে রুল জারি করেছেন আদালত। স্বাস্থ্য সচিবসহ তিনজনকে এক সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল ইসলাম মোল্লার হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার (২১ জুন) এ আদেশ দেন।

রিট আবেদনকারী পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার জ্যেতির্ময় বড়ুয়া ও অ্যাডভোকেট শ্যাম সুন্দর সিংহ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার নওরোজ মো. রাসেল চৌধুরী।

অ্যাডভোকেট শ্যাম সুন্দর সিংহ জানান, নিয়ম অনুযায়ী সরকারি মেডিকেল কলেজে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য মোট আসনের ২ শতাংশ সংরক্ষিত থাকে। আর তিনটি পার্বত্য জেলার জন্য ১২টি এবং পার্বত্য জেলা ছাড়া দেশের অন্যান্য জেলার পশ্চাৎপদ জনগোষ্ঠীর (উপজাতি) জন্য আটটি আসন সংরক্ষিত থাকে।

কিন্তু ওই আটটি আসনের উপজাতির বদলে প্রতিবছর দেশের বিভিন্ন এলাকার উপজাতি নয় এমন শিক্ষার্থীকে ভর্তি করা হয়েছে। এমনকি চলতি বছরও এরকম চার জনকে ভর্তি করা হয়। বিষয়টি চ্যালেঞ্জ করে রিট করা হয়।

হবিগঞ্জে বিজিবির অভিযানে ৬২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
  • ০৪ আগস্ট ২০২৬
সমকামিতার বিরুদ্ধে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মৌন মিছিল
  • ০৪ আগস্ট ২০২৬
সব ধরনের ফুটবল থেকেই কি অবসর নিবেন নেইমার, জানা যাবে ডিসেম্…
  • ০৪ আগস্ট ২০২৬
ইউএনও অফিসে বসে ঘুষ নিচ্ছেন কর্মকর্তা, ভিডিও ভাইরাল
  • ০৪ আগস্ট ২০২৬
বেরোবিতে ছাত্রদল-শিবিরের সংঘর্ষের পর ১৪৪ ধারা জারির আবেদন
  • ০৪ আগস্ট ২০২৬
যশোরে সড়ক দুর্ঘটনায় আহত জুলাই আন্দোলনের সমন্বয়ক রাশেদ
  • ০৪ আগস্ট ২০২৬