সংক্রমণের তীব্রতা আবারো বাড়তে শুরু করেছে: ভিসি

২১ জুন ২০২১, ০৮:৪৩ AM
উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ

উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ © ফাইল ছবি

করোনাভাইরাসের সংক্রমণের তীব্রতা আবারো বাড়তে শুরু করেছে বলে সতর্ক করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। রবিবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এ কথা বলেন।

বিএসএমএমইউ উপাচার্য বলেন, দেশে করোনা ভাইরাস সংক্রমণের তীব্রতা আবারো বাড়তে শুরু করেছে। এ অবস্থায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

তিনি বলেন, করোনা প্রতিরোধে টিকা নিলেও অবশ্যই প্রত্যেককে পরিষ্কার-পরিচ্ছন্ন মাস্ক পরতে হবে, সামাজিক দূরত্ব মেনে চলতে হবে, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে ও প্রয়োজন মতো হাত ধুতে হবে।

পড়ুন: করোনার তৃতীয় ঢেউ আসছে

এদিকে, বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে আজ সোমবার থেকে আবারো শুরু হচ্ছে করোনাভাইরাসের প্রথম ডোজের টিকাদান কার্যক্রম।

উপাচার্য বলেন, সোমবার সকাল সাড়ে ৯টা থেকে এই টিকাদান কার্যক্রম শুরু হবে। যারা সুরক্ষা অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেও এখন পর্যন্ত এক ডোজও টিকা নিতে পারেননি তারাই এই টিকা নিতে পারবেন।

প্রসঙ্গত, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে গত ২৫ এপ্রিল পর্যন্ত প্রথম ডোজের টিকা নিয়েছেন ৫৪ হাজার ৫ শত ৬৪ জন।

২৪ ঘণ্টায় তিন বিভাগে বৃষ্টির আভাস
  • ১৭ অক্টোবর ২০২৬
অভিজিৎ দীপক ও নেহা বোরাকে ফের আটক দিল্লি পুলিশের
  • ১৭ অক্টোবর ২০২৬
শনিবার যেসব এলাকায় দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না
  • ১৭ অক্টোবর ২০২৬
জ্বালানি নিরাপত্তা জোরদারে সৌদি আরব-কাতারের সহযোগিতা চাইল ব…
  • ১৭ অক্টোবর ২০২৬
বিসিবির কাভার্ডভ্যান থেকে চুরি হওয়া টাকা যেভাবে উদ্ধার হলো
  • ১৭ অক্টোবর ২০২৬
শখের বসে ভ্যান চালাতে গিয়ে প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রের
  • ১৬ অক্টোবর ২০২৬