বেসরকারি মেডিকেলে আবেদন ১৫ জুন পর্যন্ত, ভর্তি শুরু ১ জুলাই

০১ জুন ২০২১, ০৭:৩৩ PM
বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি

বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি © ফাইল ছবি

সরকারি মেডিকেল কলেজগুলোতে গত ২১ মে থেকে শুরু হয়েছে এমবিবিএস ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম। এই প্রক্রিয়া চলবে ৭ জুন পর্যন্ত। এর মাঝে আজ মঙ্গলবার ১ জুন থেকে অধিকাংশ বেসরকারি মেডিকেল কলেজগুলো তাদের ভর্তি কার্যক্রম শুরু করে দিয়েছে। বিভিন্ন বেসরকারি মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় উর্ত্তীন্নদের নিকট থেকে ভর্তি আবেদনপত্র সংগ্রহের তারিখ জানিয়েছে। বেসরকারি কলেজসূমহে ভর্তির তারিখ আগামী ১ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

ঢাকার আনোয়ার খান মর্ডান মেডিকেল কলেজ, ন্যাশনাল মেডিকেল কলেজ, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ, বাংলাদেশ মেডিকেল কলেজ, সাহাবুদ্দিন মেডিকেল কলেজ ও হাসপাতাল, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ, গাজীপুরের তায়রুননেছা মেডিকেল কলেজ এন্ড হসপিটাল, টাংগাইলের কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ, সিলেটের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ জাতীয় দৈনিক পত্রিকায় তাদের ভর্তি কার্যক্রম শুরুর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ২০২০-২১ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষায় উর্ত্তীন্নদের ১৫ জুন পর্যন্ত ভর্তির আবেদন গ্রহণ করা হবে। কলেজগুলো শর্ত অনুযায়ী এ বছরের মেডিকেল ভর্তি পরীক্ষার লিখিত পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে ৪০ নম্বর প্রাপ্ত বা তদূর্ধ্ব প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের নিকট হতে ভর্তির আবেদন পত্রের আহ্বান জানিয়েছে।

এমপি গাজী নজরুলকে ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিমদের প্রতিষ্ঠানেই চাকরি করত ফাহাদ, তুহিনের সঙ্গে হত্য…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
গাজী নজরুল ও তার স্ত্রীর ৭ দিনের রিমান্ড চায় পুলিশ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
সবচেয়ে বড় গণকবরের সন্ধান পেলেন শ্রীলঙ্কান শ্রমিকরা, মিলল ৫৭…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
তুহিন গ্রেপ্তার হতেই ফোনে বারবার কল, সেই কলেই খুলল হত্যার জ…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণ জানাল বিপিসি
  • ২১ সেপ্টেম্বর ২০২৬