শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় বিল পাসের সুপারিশ

২৭ জানুয়ারি ২০২১, ০৯:০৬ AM
প্রতীকী

প্রতীকী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে খুলনায় মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের লক্ষ্যে জাতীয় সংসদে উত্থাপিত বিলটি পাসের সুপারিশ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। মঙ্গলবার সংসদীয় কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিম বিলটি পাসের সুপারিশ করে সংসদে প্রতিবেদন জমা দেন।

এর আগে গত ১৯ জানুয়ারি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক ‘শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় খুলনা বিল-২০২১’ সংসদে উত্থাপন করেন। পরে বিলটি অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

বিলটি সম্পর্কে সংসদকে জানানো হয়, অন্যান্য মেডিকেল বিশ্ববিদ্যালয় আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন এই আইন করা হচ্ছে। খসড়া আইনে বিশ্ববিদ্যালয় স্থাপন, এখতিয়ার ও ক্ষমতার বিষয়ে বর্ণনা করা হয়েছে। এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে দেশে এ ধরনের প্রতিষ্ঠানের সংখ্যা হবে পাঁচটি।

নতুন বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হলে খুলনা অঞ্চলের মধ্যে যত মেডিকেল কলেজ, নার্সিং ইনস্টিটিউট বা চিকিৎসা সংক্রান্ত অন্যান্য যেসব ইনস্টিটিউট আছে, সবই খুলনা শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে চলে আসবে।

বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে বলা হয়েছে, দেশে চিকিৎসা শাস্ত্রের মানোন্নয়নে উচ্চশিক্ষা, গবেষণা এবং আধুনিক জ্ঞানচর্চার ক্ষেত্র সম্প্রসারণের লক্ষ্যে এই বিশ্ববিদ্যালয়টি স্থাপন করা প্রয়োজনীয় ও যুক্তিযুক্ত।

এর আগে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেসরকারি মেডিকেল কলেজগুলোর শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে বলেছেন, মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলো এ বিষয়ে মনিটর করবে। প্রতিটি বিভাগে আমরা একটি করে মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে দেব।

বিসিপিএসের সভাপতি ডা. মওদুদ, সচিব ডা. ইমতিয়াজ ফারুক
  • ১৬ জুন ২০২৬
এবার বিদ্যালয়ের নাম বদলে মায়ের নামে করার আবদার বিএনপি এমপির
  • ১৬ জুন ২০২৬
আর্জেন্টিনাকে কাঁপানো সেই রেনার্ড এবার তিউনিসিয়ার ডাগআউটে
  • ১৬ জুন ২০২৬
একনেকে ৫ মেগা প্রকল্পের অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি টাকা
  • ১৬ জুন ২০২৬
জুলাই হত্যা মামলায় অর্থনীতিবিদ আবুল বারকাতের জামিন
  • ১৬ জুন ২০২৬
সকালে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, একাদশে থাকছ…
  • ১৬ জুন ২০২৬
×