ঢাকা মেডিকেল কলেজে আগুন

০৭ জানুয়ারি ২০২১, ০২:২১ PM
ঢাকা মেডিকেল কলেজ

ঢাকা মেডিকেল কলেজ © ফাইল ফটো

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। বৃহস্পতিবার দুপুর পৌনে ২টার দিকে এ আগুন লাগে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার এরশাদ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলে দুটি ইউনিট পাঠানো হয়েছে বিস্তারিত পরে জানানো যাবে।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার কামরুল আহসান জানান, বৃহস্পতিবার দুপুরে জরুরি বিভাগের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আমাদের দমকল কর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করেছে। বিস্তারিত পরে জানানো হবে।

তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

প্রাথমিকে বিনামূল্যে স্কুল ড্রেস-জুতা-ব্যাগ, কোন বিভাগে কবে…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
‘নিজে নিজেই আত্মহত্যা করেছে মরিয়ম’
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
গোবিপ্রবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আতাউর রহমান
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
বিএমইউতে কিডনী প্রতিস্থাপনের বর্তমান কার্যক্রম, চ্যালেঞ্জ ও…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন সাইফউদ্দিন
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ সহকারী শিক্ষক নিয়োগ দেবে বিভিন্…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬