সিংড়ায় মেডিকেল কলেজ স্থাপন করা হবে: পলক

২৪ অক্টোবর ২০২০, ০৭:৪৯ PM
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক © ফাইল ফটো

সিংড়াতে একটি মেডিকেল কলেজ স্থাপন করা হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

শনিবার জুম অনলাইন অ্যাপসের মাধ্যমে সিংড়া উপজেলার টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের একতলা একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জুনাইদ আহমেদ পলক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিংড়ায় হাইটেক পার্কসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান উপহার দিয়েছেন। পর্যায়ক্রমে প্রতিষ্ঠানগুলোতে কম্পিউটার ল্যাব স্থাপন করা হচ্ছে। এ সিংড়ার মাটিতে একটি মেডিকেল কলেজ স্থাপন করে আমরা একটি উন্নত আধুনিক সিংড়া গড়ে তুলব।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. নাসরিন বানু, টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ আবু বকর সিদ্দিক রকি, সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নবীর উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

সিভাসুর নতুন উপাচার্য ড. মোহাম্মদ ইউসুফ ইলাহী চৌধুরী
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরে পড়ুন নিউজিল্যান্ডের অকল্যান্…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে ফুটবল টুর্নামেন্টে মারামারির ঘটনায় উচ্চক্ষমতাসম্পন্ন …
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অধ্যাপক নাহরীনের পক্ষে দেওয়া বিবৃতিতে সই জালিয়াতির অভিযোগ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের কাজে ঢাকায় এসে জানলেন— ‘তিনি আর চুয়েটের ভিস…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিষেক: জিয়া পরিবার…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬