অধ্যাপকের চলতি দায়িত্ব পেলেন চার মেডিকেল-ডেন্টালের অধ্যক্ষ

১৬ জুলাই ২০২৬, ০৭:০৪ PM
ডা. মো. জুলফিকার আলী, ডা. মো. আব্দুল আউয়াল, ডা. মোহাম্মদ মুজিবুল হক ও ডা. মো. মজিবর রহমান (বাঁ থেকে)

ডা. মো. জুলফিকার আলী, ডা. মো. আব্দুল আউয়াল, ডা. মোহাম্মদ মুজিবুল হক ও ডা. মো. মজিবর রহমান (বাঁ থেকে) © টিডিসি সম্পাদিত

ঢাকা ডেন্টাল কলেজসহ চারটি মেডিকেল ও ডেন্টাল কলেজের অধ্যক্ষকে অধ্যাপকের চলতি দায়িত্ব দেওয়া হয়েছে। সহযোগী অধ্যাপক পদের এসব বিসিএস কর্মকর্তাকে থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে পদায়নের প্রায় এক মাস পর এই পদক্ষেপ নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়। উপসচিব (পার্সোনেল-১ শাখা) দূর-রে-শাহওয়াজ এই প্রজ্ঞাপনে সই করেছেন। প্রজ্ঞাপন অনুযায়ী, অধ্যাপকের পাশাপাশি ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদ থেকে অধ্যক্ষের চলতি দায়িত্বও পেয়েছেন তারা।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সিরাজগঞ্জ মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. মো. জুলফিকার আলীকে অধ্যক্ষ ও অধ্যাপক (চলতি দায়িত্ব) (অর্থোপেডিক সার্জারি), ঢাকা ডেন্টাল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. মো. আব্দুল আউয়ালকে অধ্যক্ষ ও অধ্যাপক (চলতি দায়িত্ব) (প্রোস্টোডনটিক্স), কক্সবাজার মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. মোহাম্মদ মুজিবুল হককে অধ্যক্ষ ও অধ্যাপক (চলতি দায়িত্ব) (পেডিয়াট্রিক্স) এবং কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. মো. মজিবর রহমানকে অধ্যক্ষ ও অধ্যাপক (চলতি দায়িত্ব) (কার্ডিওলজি) হিসেবে পদায়ন করা হয়েছে।

এর আগে গত ১৮ জুন পৃথক পৃথক প্রজ্ঞাপনে এসব চিকিৎসককে সংশ্লিষ্ট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদে পদায়ন করা হয়।

সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬
অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৪ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৪ অক্টোবর ২০২৬
ফেলোশিপে পড়াশোনার সুযোগ সুইজারল্যান্ডে, করুন আবেদন
  • ০৪ অক্টোবর ২০২৬
মাদকবিরোধী অভিযানের সময় নদীতে ঝাঁপ, বিশ্ববিদ্যালয় ছাত্রের ল…
  • ০৪ অক্টোবর ২০২৬