বান্দরবানে ঘুরতে গিয়ে চিরতরে হারিয়ে গেলেন সলিমুল্লাহ মেডিকেলের সায়েম

১৬ এপ্রিল ২০২৬, ০৯:০২ PM
চলতি মাসেই ক্লাস শুরুর কথা ছিল সায়েমের, বৃহস্পতিবার নদীতে নেমে মারা গেছেন (লাল চিহ্নিত)

চলতি মাসেই ক্লাস শুরুর কথা ছিল সায়েমের, বৃহস্পতিবার নদীতে নেমে মারা গেছেন (লাল চিহ্নিত) © সংগৃহীত

বন্ধুদের সঙ্গে বান্দরবানে ঘুরতে গিয়ে মাতামুহুরী নদীতে গোসলে নেমে আব্দুল ওয়াদুদ সায়েম (১৯) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত পৌনে ৮টার দিকে তার মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল। এর আগে দুপুর একটার দিকে লামা উপজেলা সদর থেকে ১০ কিলোমিটার দূরে সাদা পাথর এলাকায় নদীতে নেমে স্রোতে তলিয়ে যান তিনি।

জানা গেছে, আব্দুল ওয়াদুদ সিয়াম চট্টগ্রামের আন্দরকিল্লা এলাকার বাসিন্দা। তিনি চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে (এসএসএমসি) ভর্তি হয়েছিলেন।

লামা ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন জানান, দুপুরে চট্টগ্রাম থেকে ১০-১২ জন তরুণের একটি দল লামার সাদা পাথর এলাকায় ঘুরতে আসেন। পরে তারা আগে থেকে ভাড়া করে রাখা রিসোর্টের কক্ষে ব্যাগ রেখে নদীতে গোসলে নামেন। এ সময় আব্দুল ওয়াদুদ সায়েম নদীতে তলিয়ে যান। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

উপজেলা আবাসিক হোটেল ও অবকাশ যাপনকেন্দ্র মালিক সমিতির সদস্যসচিব সাবেকুল মাওলা বলেন, মাতামুহুরী নদীর ভাটিতে এবং লামা উপজেলা সদর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে সাদা পাথর এলাকার অবস্থান। সেখানেই তরুণ পর্যটক নিখোঁজ হন। নদীর তীরে সাদা পাথরের পাহাড়, নদীর বাঁক ও সবুজের সমারোহে মনোরম জায়গাটি পর্যটকদের জন্য খুবই আকর্ষণীয়। আবাসিক ও অনাবাসিক পর্যটক সবাই সেখানে যান। নদীতে নেমে অসাবধানতার কারণে আগেও সেখানে পর্যটকডুবির ঘটনা ঘটেছে।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহাজাহান কামাল জানিয়েছেন, নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

সায়েমের মৃত্যু সংবাদ শেয়ার করে তার বন্ধু ও চট্টগ্রাম মেডিকেল কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ছাত্র হাছিব শারনিয়াত মৌন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছেন, একই সেকশনে পড়া, পরীক্ষায় পাশে বসা— অনেক স্মৃতি জড়িয়ে আছে ওর সাথে। এত তাড়াতাড়ি এভাবে চলে যাবে, কখনো ভাবিনি।

বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বেরোবি ফটোগ্রাফিক ক্লাবের কমিটি প্রকাশ নেতৃত্বে জায়ীদ-নীলাদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সবুজ-সুন্দর ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার আহ্বানে ঢাবিতে ছাত্রদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9