১১২ মেডিকেলে ১০৬৭৪টি আসন

২৩ জুন ২০১৯, ০৬:০৮ PM

© সংগৃহীত

জাতীয় সংসদে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন দেশে বর্তমানে সরকারি, বেসরকারি ও সেনাবাহিনী নিয়ন্ত্রিত ১১২টি মেডিকেল কলেজ আছে। এর মধ্যে সরকারি মেডিকেল কলেজ ৩৬টি, বেসরকারি ৭০টি এবং সেনাবাহিনী নিয়ন্ত্রিত ৬টি। রোববার (২৩ জুন) সংসদে আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরীর (রংপুর-২) এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এসব মেডিকেল কলেজের মধ্যে ৩৬টি সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ৪০৬৮টি আসন, বেসরকারি মেডিকেল কলেজে ৬২৩১টি আসন এবং সেনাবাহিনীর মেডিকেল কলেজে ৩৭৫টি আসন রয়েছে।

জাহিদ মালেক বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী সার্বিক বিবেচনায় গুরুত্বপূর্ণ জেলা সমূহে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হয়েছে। ভবিষ্যতে জেলার ভৌগলিক অবস্থান, জনসংখ্যার পরিমাণ, প্রয়োজনীয়তা ইত্যাদি বিষয়ে জরিপ করে প্রয়োজনীয় নতুন মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত নেয়া হবে।

ট্যাগ: মেডিকেল
পেলে-রোনালদোর নয়, মেসির দলে যোগ দিলেন এমবাপ্পে 
  • ২২ জুন ২০২৬
জনবল নিয়োগ দেবে পাঠাও, পদ ১০০, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ২২ জুন ২০২৬
প্রাথমিকের নতুন শিক্ষকদের পদায়ন লটারিতে
  • ২২ জুন ২০২৬
এবার নিজ দল থেকেই ‘অপসারিত’ মমতা, বহিষ্কার অভিষেক
  • ২২ জুন ২০২৬
আশা করি আপনি আপনার দাদার নাম রাখতে পারবেন, তাসমিয়া প্রধানকে…
  • ২২ জুন ২০২৬
বাদ পড়া এইচএসসি পরীক্ষার্থীদের জন্য সুখবর
  • ২২ জুন ২০২৬