ঢাবি অধিভুক্ত মেডিকেল কলেজের পরীক্ষা ২৯ নভেম্বর পর্যন্ত স্থগিত

২৩ নভেম্বর ২০২৫, ০৫:১৭ PM
মেডিকেল শিক্ষার্থী

মেডিকেল শিক্ষার্থী © এআাই তৈরি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজগুলোর সকল পরীক্ষা আগামী ২৯ নভেম্ব পর্যন্ত স্থগিত থাকবে। স্থগিতকৃত পরীক্ষাসমূহের নতুন সময়সূচি যথাসময়ে ঘোষণা করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের অফিস।

আজ রবিবার (২৩ নভেম্বর) পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ড. হিমাদ্রি শেখর চক্রবর্তী স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।

জরুরি এই বিজ্ঞপ্তিতে বলা হয়, ভূমিকম্প পরবর্তী উদ্ভূত জরুরি পরিস্থিতিতে উপাচার্যের সভাপতিত্বে গতকাল শনিবার (২২ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের এক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়।

এই সভার সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সকল ক্লাশ ও পরীক্ষা আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত স্থগিত থাকবে। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদভুক্ত চলমান এমবিবিএস পরীক্ষাসমূহ আগামী ২৯ নভেম্বর পর্যন্ত স্থগিত থাকবে।

ইউজিসিতে ‘জয় বাংলা’ স্লোগান, কর্মীকে অব্যাহতি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চলমান আন্দোলনে ভয়ভীতির প্রতিবাদে মধ্যরাতে চুয়েট শিক্ষার্থীদ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্ট্রুডিওতে হামলার ঘটনায় আরও এক এজাহারভু…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুই দফা সময় বাড়ানোর পর মমেকে আগুন লাগার ঘটনায় তদন্ত কমিটির …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
জটিলতা কাটিয়ে রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম সরবরাহ শুর…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ঘুরতে বের হয়ে সড়কে প্রাণ গেল তিন বন্ধুর
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬