জবিতে দুই দিনব্যাপী বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত

০৯ ফেব্রুয়ারি ২০১৯, ০৫:৫২ PM
প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান করছেন জবি উপাচার্য

প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান করছেন জবি উপাচার্য © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির (জেএনইউডিএস) আয়োজিত দুই দিনব্যাপী বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ও শনিবার বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মিলনায়তনে দুই দিনব্যাপি এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। সমাপনী দিনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বক্তব্য ও সনদ প্রদান করেন উপাচার্য অধ্যাপক ড.মীজানুর রহমান।

কর্মশালায় ট্রেইনার হিসাবে বক্তব্য রেখেছেন জেএনইউডিএস’র সাবেক সভাপতি নাসির উদ্দিন পিন্টু, সাবেক সভাপতি এবং ডেমরা জোনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার ইফতেখায়রুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাাইটির সাবেক বিতার্কিক আওফা ইসলাম, জেএনইউডিএসর সাবেক আহ্বায়ক ও সমকালের সিনিয়র সাব-এডিটর ও আইটি ইনচার্জ হাসান জাকির, জেএনইউডিএস’র সাবেক সহ-সভাপতি এবং এসএ টিভির সংবাদ উপস্থাপক সালাউদ্দিন সাদী।

কর্মশালায় জেএনইউডিএস’র সভাপতি সবুজ রায়হানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ট্রেজারার অধ্যাপক মো. সেলিম ভূইঁয়া, স্বাগত বক্তব্য প্রদান করেন সোসাইটির মডারেটর সুমন কুমার মজুমদার,সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক কাজী মো. নাসির উদ্দিন। সঞ্চালনা করেন জেএনইউডিএস সাধারণ সম্পাদক মো. মাহিদুল ইসলাম মাহিম।

গভীর রাতে সন্দেহভাজনের গতিবিধি, প্রতিবেদনে নেই পরিচয়!
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
‎জাবিতে নানা আয়োজনে ৫৪তম আবর্তনের বর্ষপূর্তি উদযাপন
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা কলেজের শহীদ মিনারে ইডেন শিক্ষার্থীদের নৃত্য, তীব্র সমা…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
চুয়েটের উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
জাবির দুই শিক্ষার্থীর বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
কুয়েটে ছাত্রদের আন্দোলনের মুখে নয়, প্রশাসন রিপ্লেসের অংশ হি…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬