রবিবার ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধের ডাক

১৫ মার্চ ২০২৫, ০৯:৩০ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১১:২২ AM
ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধের ডাক দিয়েছে সম্মিলিত নাগরিক সমাজ হবিগঞ্জ নামের একটি ব্যানার

ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধের ডাক দিয়েছে সম্মিলিত নাগরিক সমাজ হবিগঞ্জ নামের একটি ব্যানার © সংগৃহীত

হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধের চক্রান্তের প্রতিবাদে রবিবার (১৬ মার্চ) ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধের ডাক দেওয়া হয়েছে সম্মিলিত নাগরিক সমাজ হবিগঞ্জ নামের একটি ব্যানারে। শনিবার (১৫ মার্চ) দুপুরে অবরোধ কর্মসূচির পক্ষে মাইকিং করা হয়েছে।

এদিন হবিগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা জেলা সদরে বিক্ষোভ মিছিল এবং সংবাদ সম্মেলন করে প্রতিষ্ঠানটি বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবি জানান।

সম্মিলিত নাগরিক সমাজ হবিগঞ্জের সদস্যসচিব শামসুল হুদা বলেন, জেলার ২৫ লাখ মানুষের দাবি উপেক্ষা করে হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধের যে পাঁয়তারা চলছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না।

তিনি বলেন, জনস্বার্থবিরোধী এই চক্রান্ত থেকে সরে আসার জন্য ইতোমধ্যে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে, অনেক আন্দোলন হয়েছে। তারপরও মেডিকেল কলেজ বন্ধের দিকে যাচ্ছে বলে জানা গেছে।

এর প্রতিবাদে রবিবার বেলা ১১টার দিকে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধের মাধ্যমে সারা দেশের সঙ্গে সিলেটের যোগাযোগ বন্ধ করে দেওয়া হবে বলে জানান সম্মিলিত নাগরিক সমাজ হবিগঞ্জের সদস্যসচিব শামসুল হুদা।

হবিগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করে বলেন, অন্তর্বর্তী  সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাইদুর রহমানের একরোখা সিদ্ধান্তের কারণে হবিগঞ্জবাসী মেডিকেল কলেজ হারাতে বসেছে। এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে হবিগঞ্জবাসী ক্ষতিগ্রস্ত হবে। আমরা এই সিদ্ধান্ত বাতিল করে শিগগির স্থানীয় অবকাঠানো নির্মাণের দাবি জানাই।

প্রসঙ্গত, অন্তর্বর্তী সরকার সম্প্রতি হবিগঞ্জ মেডিকেল কলেজসহ ৬টি মেডিকেল কলেজ বন্ধের নীতিগত সিদ্ধান্ত নিলে জেলাজুড়ে আন্দোলন শুরু হয়।

চায়ের দোকানে কাজ, রিকশা চালিয়ে ভর্তি প্রস্তুতি নেওয়া কাউসার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ভাড়া বাসা থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার 
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
চাঁদ দেখা গেছে, ফাতেহা-ই-ইয়াজদাহমের তারিখ জানা গেল
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক-শিক্ষার্থীদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
‘প্রশাসনকে ‘জি হুজুর’ বলার জন্য নয়, ডাকসু শিক্ষার্থীদের অধি…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
আশির দশকে ফ্যাশন আসলে কেমন ছিল?
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9