বিএসএমএমইউসহ তিন মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন 

১৩ মার্চ ২০২৫, ০৪:২৬ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৩০ PM
উপদেষ্টা পরিষদের সভা

উপদেষ্টা পরিষদের সভা © ফাইল ছবি

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়’ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেই লক্ষ্যে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এছাড়া আরও দুই বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে খুলনার ‘শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়’ এবং সিলেটের ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের’ নামও পরিবর্তনের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

ভেটিং-সাপেক্ষে ‘শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, খুলনা (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন করা হয়েছে। এ অধ্যাদেশের মাধ্যমে ‘শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়’, খুলনা-এর নাম পরিবর্তিত হয়ে ‘খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়’ হবে এবং ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন করায় ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়’, সিলেট-এর নাম পরিবর্তিত হয়ে ‘সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়’ হবে।

আরও পড়ুন: বিশেষ বিসিএসের প্রস্তাব জনপ্রশাসনে, পদসংখ্যা ২ হাজার

মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, লেজিসলেটিভ ও সংসদ-বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া উপদেষ্টা পরিষদ চূড়ান্ত অনুমোদন দিয়েছে। এ অধ্যাদেশের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তিত হয়ে ‘বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়’ হবে। 

আমেরিকায় গিয়ে দেশে না ফেরায় ঢাবি অধ্যাপককে অব্যাহতি
  • ১৩ আগস্ট ২০২৬
স্বাস্থ্য অধিদপ্তরের ৫ পদে রদবদল
  • ১৩ আগস্ট ২০২৬
ব্যবহারিক পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে প্রাণ গেল এইচএসসি পরী…
  • ১৩ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নিয়ে ডা. খালিদুজ্জামানের পোস্টকে ‘তৃতীয় শ্রেণির …
  • ১৩ আগস্ট ২০২৬
ভাঙ্গুড়ায় ইয়াবাসহ ওয়ার্ড বিএনপি নেতার ছেলে আটক
  • ১৩ আগস্ট ২০২৬
উথলী-জাফরগঞ্জ সড়ক যেন মরণফাঁদ, প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা
  • ১৩ আগস্ট ২০২৬