মেডিকেল শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলা, বিচার চেয়ে মানববন্ধন

২১ জানুয়ারি ২০২৫, ০৮:১৬ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:১৩ PM

© সংগৃহীত

কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে ছাত্রদলের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলায় মানববন্ধন করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে কলেজ ক্যাম্পাসে এ মানববন্ধন কর্মসূচি পালন করে সাধারণ শিক্ষার্থীরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন– শিক্ষার্থী এস এম রাকিবুল ইসলাম ও নাজমুল বাসার নাঈম। তারা সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।   

মানববন্ধনে হামলাকারীদের শাস্তি দাবির পাশাপাশি মেডিকেল কলেজ ক্যাম্পাসে যেন কোনো ছাত্রসংগঠন রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে না পারে- তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। 

সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ, কলেজ ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকার পরও সাম্প্রতিক সময়ে ছাত্রদল তাদের বিভিন্ন কর্মসূচি পালন করছিল। গত ১৯ জানুয়ারি মেডিকেল কলেজের মনসুর খলিল ছাত্রাবাসে ছাত্রদল আয়োজিত কর্মসূচির প্রতিবাদ করে কিছু শিক্ষার্থী। তখন দুপক্ষের মধ্যে চরম হট্টগোল হয়। এর জের ধরে ২০ জানুয়ারি রাতে তাদের ওপর হামলা করে ছাত্রদল সমর্থিত কিছু শিক্ষার্থী। এতে দুই সাধারণ শিক্ষার্থী আহত হয়। তারা হলেন–এমবিবিএস প্রথম বর্ষের সাজ্জাদ হোসেন নাদিম ও ইকরামুল খান। 

শিক্ষার্থীদের অভিযোগ, হামলাকারীরা ছাত্রদলের সমর্থক শিক্ষার্থী হলেও তাদের সঙ্গে নিষিদ্ধ ছাত্রলীগের যোগাযোগ রয়েছে এবং ছাত্রলীগ এ হামলায় ইন্ধন দিয়েছে।

অনলাইনে পরিচয় থেকে প্রেম, বরিশালের তরুণীকে বিয়ে চীনা তরুণের…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডি বক্সের বাইরে থেকে মেসির দুর্দান্ত গোল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এআইয়ের লাগাম টানতে আহ্বান অ্যানথ্রপিকের প্রধান নির্বাহীর, এ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
পানি জমলেই বাড়ে এডিসের বংশবৃদ্ধির ঝুঁকি, ডেঙ্গু থেকে নিরাপদ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির শিক্ষক মূল্যায়ন ওয়েবসাইটে রিভিউ দেখা বন্ধ, নেপথ্যে য…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চিকিৎসকদের জন্য কঠোর নির্দেশনা বিএমডিসির
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9