২২ দিন বন্ধ সব কোচিং সেন্টার, অমান্য করলে কঠোর ব্যবস্থা

০১ জানুয়ারি ২০২৫, ০২:৪৬ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২১ PM
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় © সংগৃহীত

এমবিবিএস ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে আজ বুধবার (১ জানুয়ারি) থেকে আগামী ২২ জানুয়ারি পর্যন্ত সব ধরনের ব্যক্তি ও প্রাতিষ্ঠানিকভাবে পরিচালিত মেডিকেল ভর্তি কোচিং বন্ধের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

এমনকি সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে।

বুধবার (১ জানুয়ারি) স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার জন্য ১ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান পরিচালিত সব মেডিকেল ভর্তি কোচিং সেন্টারের অফলাইন ও অনলাইন কার্যক্রম বন্ধ থাকবে। এই সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে গত মঙ্গলবার (১৭ ডিসেম্বর) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন গণমাধ্যমকে জানান, এমবিবিএস ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে প্রশ্নফাঁস ঠেকাতে আগামী ১ জানুয়ারি (বুধবার) থেকে সব ধরনের মেডিকেল কোচিং সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে ভর্তি কমিটির সভায় প্রাথমিকভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রসঙ্গত, আগামী ১৭ জানুয়ারি সারা দেশে একযোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা। বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৮ ফেব্রুয়ারি। ইতোমধ্যে এমবিবিএস ভর্তির আবেদন শুরু হয়েছে। ২৭ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।

আ. লীগের কার্যক্রম নিষিদ্ধ করে সংসদে আইন পাশ
  • ০৮ এপ্রিল ২০২৬
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের বিষয়ে যা বললেন শিক্ষাম…
  • ০৮ এপ্রিল ২০২৬
সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের আয়কর নথি জব্দের আদেশ
  • ০৮ এপ্রিল ২০২৬
৬ মাসের মধ্যে ফ্রি ওয়াই-ফাই সুবিধা পাচ্ছে সাড়ে ১০ হাজার শিক…
  • ০৮ এপ্রিল ২০২৬
ডেইলি ক্যাম্পাসে সংবাদ প্রকাশের পর জাবির তদন্ত কমিটি
  • ০৮ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপনে ভূমি অধিগ্রহণ…
  • ০৮ এপ্রিল ২০২৬
close