বিএসএমএমইউতে ভর্তির সুযোগ দাবিতে ‘অনুত্তীর্ণ’ চিকিৎসকদের বিক্ষোভ, অবরুদ্ধ উপাচার্য

১২ ডিসেম্বর ২০২৪, ০৩:৫০ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:১৪ PM
চিকিৎসকদের বিক্ষোভ

চিকিৎসকদের বিক্ষোভ © সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) রেসিডেন্সি কোর্সে ভর্তির সুযোগের দাবিতে উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলমসহ সিন্ডিকেট সদস্যদের অবরুদ্ধ করে বিক্ষোভ করেছেন উত্তীর্ণ হতে না পারা চিকিৎসকরা।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর শাহবাগে ফজিলাতুন্নেসা মুজিব কনভেনশন হলে সিন্ডিকেট মিটিং চলাকালীন তাদের ঘেরাও করে বিএসএমএমইউয়ে কর্মরত এসব মেডিকেল অফিসাররা।

জানা গেছে, আওয়ামী লীগ সরকারের সময়ে ‘বঞ্চিত’ হয়েছেন এমন দাবি করে তারা এবার বিশেষ বিবেচনায় ভর্তি হতে চান তারা। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ৯৪তম সিন্ডিকেট সভা চলাকালে হঠাৎ করেই কিছু লোক এসে উত্তেজিত হয়ে হৈচৈ শুরু করেন। 

আন্দোলনকারীদের দাবি, বিগত সরকারের দীর্ঘ সময়ে পরীক্ষায় উত্তীর্ণ হয়েও ভর্তি হতে পারেননি। আবার অনেকে পরীক্ষাও দিতে পারেনি। তারা নানাভাবে বৈষম্যের শিকার। তাই তাদের এবার পরীক্ষায় উত্তীর্ণ করে দিতে হবে। এসময় তারা উপাচার্যসহ সিন্ডিকেট সদস্যদের আটকে রাখে।

আকস্মিক হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ নার্সকে অব্য…
  • ০৩ নভেম্বর ২০২৬
ভিভো ভি৮০: নতুন রং ও নতুন ডিজাইনে আসছে নতুন চমক
  • ০৩ নভেম্বর ২০২৬
এয়ার ফ্রায়ারে রান্নায় যে বিষয়গুলো মনে না রাখলে বড় বিপদ
  • ০৩ নভেম্বর ২০২৬
সুযোগ পাচ্ছেন না দুইয়ের বেশি ফেল করা শিক্ষার্থীরা, সুখবর পু…
  • ০৩ নভেম্বর ২০২৬
মুগদা মেডিকেলের আউটডোরের সিরিয়াল মিলবে অনলাইনে
  • ০৩ নভেম্বর ২০২৬
বিশ্বমঞ্চে বাংলাদেশের কিশোরদের বাজিমাত, পুরস্কারে ভাসাল বাফ…
  • ০৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950