বিএসএমএমইউর উপাচার্য হলেন ডা. শাহিনুল আলম

০৪ ডিসেম্বর ২০২৪, ০২:১১ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২৭ PM
ডা. শাহিনুল আলম

ডা. শাহিনুল আলম © সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্যের (একাডেমিক) দায়িত্বরত অধ্যাপক ডা. শাহিনুল আলম। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটির অস্থায়ী উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।

বুধবার (৪ ডিসেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের (চিকিৎসা শিক্ষা-১) উপসচিব মোহাম্মদ কামাল হোসেন স্বাক্ষরিত এক অফিসে আদেশে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমানকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় বিশেষ সহকারী হিসেবে নিয়োগ প্রদানপূর্বক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা অর্পণ করা হয়, যা গত ১০/১১/২০২৪ তারিখে গেজেট আকারে প্রকাশিত হয়েছে। তার পরিপ্রেক্ষিতে বিএসএমএমইউ এর উপাচার্য পদটি শূন্য রয়েছে। 

এই অবস্থায় 'বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮' এর ধারা ১৩ অনুযায়ী উপাচার্য এর পদ শূন্য থাকায় উপ-উপাচার্যদের মধ্য থেকে জ্যেষ্ঠ উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিএসএমএমইউ এর অস্থায়ী উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
 

এনআইডি বানানোর কথা বলে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ; ছাত্রদ…
  • ০১ আগস্ট ২০২৬
কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
  • ০১ আগস্ট ২০২৬
লন্ডনেও যাইনি, শিলংয়েও যাইনি, গুপ্ত বলেন কেন: গোলাম পরওয়ার
  • ০১ আগস্ট ২০২৬
অফিসার নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন ১০ আগস্ট পর্যন্ত
  • ০১ আগস্ট ২০২৬
মেয়ের হাতে পাটার নোড়ার আঘাতে প্রাণ গেল মায়ের
  • ০১ আগস্ট ২০২৬
দেশের প্রভাবশালী আলেমের শীর্ষে মামুনুল হক, তালিকায় আরও ৪ জন
  • ০১ আগস্ট ২০২৬