বেসরকারি ডেন্টালে ভর্তি শুরু ৩ জানুয়ারি

১০ ডিসেম্বর ২০১৮, ১২:৫৫ PM

© সংগৃহীত।

বেসরকারি উদ্যোগে পরিচালিত ডেন্টাল কলেজ ও ইউনিটে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে ছাত্র-ছাত্রী ভর্তি শুরু হচ্ছে আগামী ৩ জানুয়ারি, ভর্তি প্রক্রিয়া শেষ হবে ২৭ জানুয়ারি। স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন) অধ্যাপক ডা. মো.আবদুর রশীদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডেন্টাল কলেজ ও ইউনিটগুলো আগামী ১৩ ডিসেম্বর থেকে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারবে।  এছাড়া ১৭ ডিসেম্বর থেকে আবেদনপত্র বিতরণ, ২৬ ডিসেম্বর পর্যন্ত আবেদনপত্র গ্রহণ করা যাবে।  ভর্তি কার্যক্রম শেষে আগামী ৪ ফেব্রুয়ারি থেকে ক্লাস শুরু হবে।

ভর্তি বিজ্ঞপ্তি বিষয়ে বলা হয়েছে, বহুল প্রচারিত দু’টি জাতীয় দৈনিক ও একটি ইংরেজি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করতে হবে। নিজস্ব ওয়েবসাইটেও বিজ্ঞপ্তিটি বাংলা ও ইংরেজি ভাষায় আপলোড করতে হবে।

ভর্তি  যোগ্যতা বিষয়ে বলা হয়েছে, বিডিএস ভর্তি পরীক্ষার লিখিত পরীক্ষার ১০০ নম্বরের মধ্যে ন্যূনতম ৪০ নম্বর প্রাপ্ত ছাত্রছাত্রীরা ভর্তি হতে পারবেন। এক্ষেত্রে লিখিত পরীক্ষার ৪০ নম্বর বা তার চেয়ে বেশি প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের নম্বরের সাথে প্রাপ্ত জিপিএর নম্বর যোগ করে ভর্তির জন্য মেধা তালিকা প্রণীত হয়েছে। ভর্তির ক্ষেত্রে মুক্তিযোদ্ধাসহ অন্যান্য কোটাতে ভর্তির নিয়ম যথাযথভাবে অনুসরণ করতে হবে। ছাত্র-ছাত্রীরা তাদের পছন্দের কলেজে আবেদন করতে পারবেন। ভর্তির ক্ষেত্রে কোনোক্রমেই মেধাক্রম লংঘন করা যাবে না। একাধিক দফায় ভর্তির প্রয়োজন হলে প্রতিবারই মেধাক্রম অনুসরণ করতে হবে। প্রতিবার ভর্তির ক্ষেত্রে ৫ থেকে ৭ দিন সময় দিতে হবে। অস্বচ্ছল ও মেধাবি কোটায় ভর্তির জন্য ছাত্র-ছাত্রীরা স্বাস্থ্য অধিদফতরের নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন।

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ…
  • ২২ জুন ২০২৬
বিশ্বকাপের ৫৬ বছরের রেকর্ডে ভাগ বসাতে প্রস্তুত লিওনেল মেসি
  • ২২ জুন ২০২৬
প্রতিষ্ঠার দুই দশকে বিদেশি শিক্ষার্থী ভর্তি মাত্র চারজন, গত…
  • ২২ জুন ২০২৬
হোয়াটসঅ্যাপের দায়িত্ব পেলেন ভারতীয় উদ্যোক্তা কুনাল শাহ
  • ২২ জুন ২০২৬
অস্ট্রিয়ার বিপক্ষে এক পরিবর্তন নিয়ে নামছে আর্জেন্টিনা
  • ২২ জুন ২০২৬
রাজধানীতে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মিছিল 
  • ২২ জুন ২০২৬