দরিদ্র মেডিকেল শিক্ষার্থীদের বৃত্তি দেবে ওরিয়ন ফার্মা লিমিটেড

০১ ডিসেম্বর ২০১৮, ০৭:৫৯ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণ করার লক্ষ্যে দেশের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজপড়ুয়া মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে ওরিয়ন ফার্মা লিমিটেড। ওরিয়ন ফার্মা ওয়েলফার ট্রাস্টের মাধ্যমে এই বৃত্তি দেয়া হচ্ছে।  মেডিকেল প্রথম বর্ষের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

ওরিয়ন ফার্মার ওয়েবসাইট থেকে আবেদনপত্র সংগ্রহ করে যথাযথভাবে তা পূরণ করে পাঠিয়ে দিতে হবে এই ঠিকানায়: মেডিকেল সার্ভিসেস ডিপার্টমেন্ট, ওরিয়ন ফার্মা ওয়েলফেয়ার ট্রাস্ট, ওরিয়ন হাউস, ১৫০-১৫৪, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২১৮।

আবেদনপত্রের সঙ্গে নিজ মেডিকেল কলেজের অধ্যক্ষের প্রত্যয়নপত্র, পূরণকৃত আবেদনপত্র, জাতীয় পরিচয়পত্র/ স্মার্ট কার্ড/ জন্ম সনদের ফটোকপি, অভিভাবকের বাৎসরিক আয়ের সনদপত্র (ওয়ার্ড কমিশনার/ ইউপি চেয়ারম্যান/ নিয়োগদাতা প্রতিষ্ঠান কর্তৃক সত্যায়িত), ২ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি এবং নিজ মেডিকেল কলেজ থেকে রেজিস্ট্রেশনের সত্যায়িত ফটোকপি পাঠাতে হবে।

আগামী বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে। 

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ…
  • ২২ জুন ২০২৬
বিশ্বকাপের ৫৬ বছরের রেকর্ডে ভাগ বসাতে প্রস্তুত লিওনেল মেসি
  • ২২ জুন ২০২৬
প্রতিষ্ঠার দুই দশকে বিদেশি শিক্ষার্থী ভর্তি মাত্র চারজন, গত…
  • ২২ জুন ২০২৬
হোয়াটসঅ্যাপের দায়িত্ব পেলেন ভারতীয় উদ্যোক্তা কুনাল শাহ
  • ২২ জুন ২০২৬
অস্ট্রিয়ার বিপক্ষে এক পরিবর্তন নিয়ে নামছে আর্জেন্টিনা
  • ২২ জুন ২০২৬
রাজধানীতে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মিছিল 
  • ২২ জুন ২০২৬