শৃঙ্খলাভঙ্গের অভিযোগে চট্টগ্রাম মেডিকেল কলেজের ৭৫ শিক্ষার্থী বহিষ্কৃত

২৮ অক্টোবর ২০২৪, ০৪:২০ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ১১:৪০ AM
চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল

চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল © ফাইল ফটো

শৃঙ্খলাবিরোধী কার্যক্রমে যুক্ত থাকার অভিযোগে বিভিন্ন মেয়াদে ৭৫ শিক্ষার্থীকে বহিষ্কার করেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ। সতর্ক করে মুচলেকা নিয়ে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে আরও ১১ শিক্ষার্থীকে। প্রতিষ্ঠানটির পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন এই তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

মোহাম্মদ তসলিম উদ্দীন গণমাধ্যমকে বলেন, দুই মাস আগে মেডিকেল কলেজের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে ১২ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি শিক্ষার্থীদের বক্তব্য, বিভিন্ন গণমাধ্যমের সংবাদ, বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে। তাঁদের বিস্তারিত অনুসন্ধান শেষে সোমবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: ছাত্র আন্দোলনের ‘বিপক্ষে অবস্থান’, শাস্তি পেলেন  ১৩৬ মেডিকেল শিক্ষার্থী

তিনি আরও বলেন, এসব শিক্ষার্থীর বিরুদ্ধে অন্য শিক্ষার্থীকে মারধর, অ্যাকাডেমিক কার্যক্রমে বাধা প্রদান, আবাসিক হলে বিশৃঙ্খলা তৈরিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। সেসব অভিযোগ তদন্ত শেষে যাদের বিরুদ্ধে অপরাধের সংশ্লিষ্টতা পাওয়া গেছে, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। 

বহিষ্কৃত শিক্ষার্থীদের কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা ছিল কিনা এ বিষয়ে জানায়নি কর্তৃপক্ষ। তবে অনেকে অভিযোগ করেন, মূলত রাজনৈতিক কারণেই তাদের বহিষ্কার করা হয়েছে।

এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘বিপক্ষে অবস্থান’ নিয়েছিলেন সরকারি মেডিকেল কলেজের অনেক শিক্ষার্থী। শেখ হাসিনা সরকারের পতনের পর তাদের বিরুদ্ধে শাস্তির দাবি করেন সাধারণ শিক্ষার্থীরা। যার ফলে দেশের আটটি সরকারি মেডিকেল কলেজের ১৩৬ জন শিক্ষার্থী বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থার মুখোমুখি হয়েছেন।

জানা গেছে, তাদের বিভিন্ন মেয়াদের জন্য ইন্টার্নশিপ ও অ্যাকাডেমিক কার্যক্রম স্থগিত, হল থেকে বহিষ্কার, এমনকি মেডিকেল সার্টিফিকেট বাতিলের সুপারিশের মতো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। অনেককে আজীবনের জন্য ক্যাম্পাসে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করা হয়েছে।

ডিনস অ্যাওয়ার্ড পাচ্ছেন জবির ১০৪ শিক্ষার্থী 
  • ১৪ জুন ২০২৬
নারী এমপিদের পোশাক নিয়ে মনিরুল হকের ‘আপত্তিকর’ বক্তব্য ‘এক্…
  • ১৪ জুন ২০২৬
বিইউবিটি শিক্ষক নিয়োগ দেবে বিভিন্ন বিভাগে, আবেদন ১৬ জুন পর্…
  • ১৪ জুন ২০২৬
বজ্রপাতে শিক্ষকসহ নিহত ২
  • ১৪ জুন ২০২৬
ডেঙ্গু পরিস্থিতি ‘অবনতির শঙ্কা’, ফ্রি পরীক্ষার মেয়াদ বাড়ানো…
  • ১৪ জুন ২০২৬
ইশারায় নিয়ন্ত্রিত রোবোটিক হাত, শিক্ষার্থীদের উদ্ভাবন দেখে ম…
  • ১৪ জুন ২০২৬
×