সরকারি মেডিকেলে কত আসন ফাঁকা?

১৩ অক্টোবর ২০২৪, ০৪:২৪ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
মেডিকেল শিক্ষার্থী

মেডিকেল শিক্ষার্থী © ফাইল ছবি

দেশের সরকারি মেডিকেল কলেজে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এখনও ১৯টি আসন ফাঁকা রয়েছে। এ আসনগুলোতে বিশেষ বিবেচনায় ৫ম দফায় ভর্তির সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা। আগামী ২৩ অক্টোবর পর্যন্ত ভর্তি হওয়া যাবে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে, সরকারি মেডিকেল কলেজগুলোতে ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার পর ফাঁকা আসনগুলোতে বিশেষ বিবেচনায় শিক্ষার্থীদের ভর্তির সুযোগ দেওয়ার উদ্যোগ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। এই উদ্যোগের অংশ হিসেবে চতুর্থ দফার মাইগ্রেশনের মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তির সুযোগ দেওয়া হয়। তবে আসন ফাঁকা থাকায় ৫ম দফায় ভর্তির সুযোগ দেওয়া হচ্ছে।

গত মঙ্গলবার স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মহিউদ্দিন মাতুব্বর স্বাক্ষরিত ৫ম দফার মাইগ্রেশন সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৩-২০২৪  শিক্ষাবর্ষে বিশেষ বিবেচনায় সরকারি মেডিকেল কলেজসমূহে এমবিবিএস কোর্সে শূন্য আসনে মেধা ও পছন্দের ভিত্তিতে ৫ম দফা অপেক্ষমাণ তালিকা হতে ভর্তির জন্য মনোনীত করা হয়েছে। সরকারি মেডিকেল কলেজসমূহের অধ্যক্ষগণ ২৩ অক্টোবরের মধ্যে অপেক্ষমাণ তালিকা থেকে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করবেন।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তির ক্ষেত্রে অধিদপ্তরের প্রকাশিত ভর্তির বিজ্ঞপ্তির শর্তাবলী অপরিবর্তিত থাকবে। ৫ম দফায় অপেক্ষমাণ তালিকা থেকে বর্ণিত সময়ে শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া শেষে তথ্য আগামী ২৪ অক্টোবরের মধ্যে পরিচালক, চিকিৎসা শিক্ষা শাখায় (স্বাস্থ্য অধিদপ্তর পুরাতন ভবন ২য় তলায়), বিশেষ বাহকের মাধ্যমে পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

ঢাবি অধ্যাপক এ বি এম শাহাদাতের সঙ্গে আমার কোনো ‘বৈবাহিক সম্…
  • ০৩ নভেম্বর ২০২৬
ইসরায়েলকে দেওয়া ৪ বিলিয়ন ডলারের মার্কিন সহায়তা বন্ধের ঘোষণা…
  • ০৩ নভেম্বর ২০২৬
এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ
  • ০৩ নভেম্বর ২০২৬
আফগানিস্তান প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব-নাহিদ-শামীম
  • ০৩ নভেম্বর ২০২৬
ভর্তি আবেদনে জিপিএ যোগ্যতা কমাল আরও এক বিশ্ববিদ্যালয়
  • ০৩ নভেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষাব্যবস্থা নিয়ে ছড়ানো অপতথ্য অনেকক্ষেত্রে অতির…
  • ০৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950