ময়মনসিংহ মেডিকেল ছাত্রলীগ সভাপতি-সম্পাদকসহ ২৮ শিক্ষার্থী বহিষ্কার

০৬ অক্টোবর ২০২৪, ০৮:২০ AM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:৫৫ AM
ময়মনসিংহ মেডিকেল কলেজ

ময়মনসিংহ মেডিকেল কলেজ © ফাইল ছবি

ক্যাম্পাস ও হোস্টেলে বিভিন্ন অপরাধে জড়িত হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজের (মমেক) ২৮ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। শনিবার (৫ অক্টোবর) মেডিকেল কলেজের সভাকক্ষে একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

জানা গেছে, বহিষ্কার হওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের নির্যাতন, ক্যাম্পাসে চাঁদাবাজি, মাদক সেবন ও সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ রয়েছে। এর মধ্যে কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ডা. অনুপম সাহা ও তার অনুসারীরাও রয়েছেন।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন- শাখা ছাত্রলীগের সভাপতি অনুপম সাহা, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল হাসান এবং শিক্ষার্থী মাশফিক আনোয়ার, মেহেদী হাসান, মঞ্জুরুল হক, রাকিবুল হাসান, আলমগীর হোসেন, আশিক উদ্দিন,অনুপম দত্ত, মাহিদুল হক, জাহিদুল ইসলাম, শিপন হাসান, সৈয়দ রায়হান আল আশরাফ, আসিফ রায়হান, দিগন্ত সরকার, কুবের চক্রবর্তী, সিয়াম জাওয়াদ, রায়হান ফাল্গুন, অর্ণব সাহা, কামস আরেফিন, সঞ্জীব সরকার, সাইফুল ইসলাম, মুনতাসুর রাতুল, সানজিদ আহমেদ, আসিফ ইকবাল, শাহরিয়ার ইফতেখার, আশিক মাহমুদ ও মেরাজ হোসেন।

আরো পড়ুন: ইবিতে ধাওয়া খেয়ে থানায় ছাত্রলীগ কর্মী, মুচলেকায় ছাড়

কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. নাজমুল আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অধ্যাপক ডা. জিম্মা হোসেনকে সভাপতি এবং ডা. বদর উদ্দীনকে সদস্য সচিব করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সাত সদস্যের কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। সে পর্যন্ত ক্যাম্পাস ও হোস্টেল থেকে বহিষ্কার থাকবেন ২৮ শিক্ষার্থী।

জিনের নির্দেশে কবর থেকে ১২ ঘণ্টা পর লাশ উত্তোলন
  • ০২ আগস্ট ২০২৬
১৬ হাজার পিস ইয়াবাসহ ৪ যুবক-যুবতী গ্রেপ্তার
  • ০২ আগস্ট ২০২৬
ভাড়া বাসায় পর্নোগ্রাফি তৈরির অভিযোগ; দুই নারীসহ আটক ৪
  • ০২ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বোর্ডের এইচএসসির ব্যবহারিক পরীক্ষার সময়সূচি
  • ০২ আগস্ট ২০২৬
২০ বছর ধরে মৃত ব্যক্তির বেতন তুলে নেওয়ার অভিযোগ জামায়াত নেত…
  • ০২ আগস্ট ২০২৬
আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন চট্টগ্রাম…
  • ০১ আগস্ট ২০২৬