চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ডা. ওমর ফারুক 

১৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫২ AM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:০৯ PM
ডা. ওমর ফারুক ইউসুফ

ডা. ওমর ফারুক ইউসুফ © সংগৃহীত

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (চমেবি) উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সাবেক অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ। তিনি বিশ্ববিদ্যালয়টির দ্বিতীয় উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়েছেন। 

মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে আগামী চার বছরে জন্য তাকে এই পদে দায়িত্ব দেওয়ার কথা বলা হয়েছে।

মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখার উপসচিব মোহাম্মদ কামাল হোসেনের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন ২০১৬ এর ১২ ধারা অনুযায়ী অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফকে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের শূন্য পদে দায়িত্ব দেওয়া হল। পাঁচটি শর্তে এ নিয়োগ দেওয়া হয় বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে৷

শর্তগুলোর মধ্যে রয়েছে- এ নিয়োগের মেয়াদ হবে চার বছর, উপাচার্য পদে তিনি অবসরের অবব্যহিত পূর্বের পদের সম-পরিমাণ বেতন ভাতা পাবেন, বিধি অনুসারে উপাচার্য পদ সংশ্লিষ্ট অন্যান্য সুযোগ সুবিধা পাবেন, উপাচার্য হিসেবে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন ২০১৬ এর ১৩ ধারা অনুযায়ী তার দায়িত্ব পালন করবেন এবং মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

এর আগে চলতি মাসের ৫ সেপ্টেম্বর  স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাকালীন উপাচার্য ডা. মো. ইসমাইল খান।

২০২১ সালের এপ্রিলে উপাচার্য পদে দ্বিতীয়বারের মত চার বছরের জন্য নিয়োগ পেয়েছিলেন ডা ইসমাইল খান। ২০১৬ সালে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার পর প্রথম ভিসি হিসেবে দায়িত্ব পান ডা. ইসমাইল খান। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা বিজ্ঞান অনুষদের ডিন এবং ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ ছিলেন।

বাগেরহাটে নিখোঁজ শিশুর মরদেহ খাল থেকে উদ্ধার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইরান যুদ্ধ কবে শেষ হতে পারে, জানালেন ট্রাম্প
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
রাকসু নির্বাচনের প্রতিশ্রুতি রক্ষায় প্রথম ধাপে ৭২৫ গাছ দিলে…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
৩৯ পদে বড় নিয়োগ দেবে ঢাকার কর অঞ্চল-১৬
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু থেকে জিন্নাহর ছবি সরানোর আল্টিমেটাম ছাত্রদলের, পদক্ষে…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
প্রতি উপজেলায় একটি মাদ্রাসা জাতীয়করণের দাবি
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9