স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রাঙ্গামাটি মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

১২ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৩ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ০২:৩৩ PM

© সংগৃহীত

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে তৃতীয় দিনের মত কর্মসূচি পালন করেছে রাঙ্গামাটি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে কলেজ ক্যাম্পাস থেকে মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে তারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশ করেন।

সমাবেশে বক্তব্য রাখেন রাঙ্গামাটি সরকারি মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী সালমা আফরিন অমি, চতুর্থ বর্ষের তানভীর আহমেদ ও পুষ্পিতা দাশ।

এ সময় বক্তারা বলেন, স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ৩ দিন ধরে কর্মসূচি পালন করছি। বুধবার গণপূর্ত অফিসে গিয়ে আমরা হতাশ হয়েছি। সেখানে নির্বাহী প্রকৌশলীর সঙ্গে কথা বলে জানতে পেরেছি, আমাদের মেডিকেল কলেজের ফাইল এখনো পরিকল্পনা মন্ত্রণালয়েই আটকে আছে। কবে একনেকে উঠবে, তারপর নকশা প্রণয়ন ও প্রাক্কলন। এরপর টেন্ডারে যাবে। এটা একটা দীর্ঘ প্রক্রিয়া।

বক্তারা আরও বলেন, এখন পর্যন্ত আমরা শান্তিপূর্ণ পরিবেশে আন্দোলন করে যাচ্ছি। কিন্তু এটাকে দুর্বলতা ভাববেন না। দশ বছর পরেও কেন আমাদের ক্যাম্পাসের কাজ শুরু হলো না? তা আমরা জানতে চাই। এবার আমরা ক্যাম্পাস ছাড়া ফিরবো না।

সমাবেশ থেকে এ বিষয়ে স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানানো হয়। ধীরে ধীরে শিক্ষার্থীদের আন্দোলন কঠোর থেকে কঠোর হবে বলেও হুশিয়ারি দেন শিক্ষার্থীরা।

নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে পরীক্ষার খাতা মূল্যায়নে শুরু হচ্ছে কোডিং পদ্ধতি
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
সরিয়ে দেওয়া হলো নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. আনি…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
এক অ্যাপেই দেখা যাবে বিদ্যুৎ ও গ্যাস বিলের সব হিসাব
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আ’লীগের প্রোপাগাণ্ডা পেজে আসিফকে নিয়ে এআই দিয়ে লেখা প্রতিবে…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বাঘায় গণপিটুনিতে শিমুল হত্যা, মূলহোতা গ্রেপ্তার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
4 Regular Pizzas 999 All Inclusive, All Day Everyday
All Day, Everyday
Any 4 Regular Pizzas @ ৳999
Order Now