ছাত্র আন্দোলনের বিপক্ষে থাকায় শেবাচিমের ১২ চিকিৎসক অবাঞ্ছিত ঘোষণা

৩১ আগস্ট ২০২৪, ০৭:০৯ PM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৫:৫৬ PM
শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম)

শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) © সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে বানচাল করতে এবং সাবেক সরকারের এজেন্ডা বাস্তবায়নের পক্ষে থাকায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের সাবেক ও বর্তমান ১২ চিকিৎসককে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। শনিবার (৩১ আগস্ট) দুপুরে পরিচালকের কার্যালয়ে গণমাধ্যমকে তথ্যের সত্যতা নিশ্চিত করেন হাসপাতালটির পরিচালক ডাক্তার এইচএম সাইফুল ইসলাম।

এইচএম সাইফুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা একটি তালিকা আমাকে ধরিয়ে দিয়েছে। শিক্ষার্থীদের সিদ্ধান্তের সঙ্গে আমার সিদ্ধান্তের দ্বিমত নেই। পরিচালকের পক্ষ থেকে আমার যেটা করণীয় আমি সেটা করেছি। কিন্তু শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতাল মেডিকেল কলেজের অধ্যক্ষের দায়িত্বে রয়েছে। পুরো ক্যাম্পাসে তাদের যদি অবাঞ্ছিত ঘোষণা করতে হয় তাহলে অধ্যক্ষের সিদ্ধান্ত লাগবে। আমাকে যে কাগজটি দেওয়া হয়েছে সেটি আমি মন্ত্রণালয়ে পাঠাব। বাকিটা অধ্যক্ষ ব্যবস্থা গ্রহণ করবেন।

সরকার পতনের আগের দিন ৪ আগস্ট শের-ই-বাংলা মেডিকেল কলেজ অধ্যক্ষ, হাসপাতালের পরিচালক, অবাঞ্ছিত ঘোষিত ১২ জনসহ শতাধিক চিকিৎসক উপস্থিত ছিলেন। ৫ আগস্ট সরকার পতনের পরপরই পরিচালক ডাক্তার এইচএম সাইফুল ইসলাম ভোল পাল্টাতে শুরু করেন বলে অভিযোগ শিক্ষার্থীদের।

অবাঞ্ছিত ঘোষিত চিকিৎসকরা হলেন, অর্থোপেডিক্স ওয়ার্ডের সিনিয়র কনসালটেন্ট ডা. সুদীপ হালদার, অর্থোপেডিক্সের আবাসিক সার্জন ডা. মাসরেফুল ইসলাম সৈকত, মেডিকেল অফিসার ডা. শিরিন সাবিহা তন্বী, মেডিসিন ইউনিট-৪ এর ইন্টারনাল মেডিকেল অফিসার ডা. এ.এস.এম সায়েম এবং হাসপাতালের সাবেক পরিচালক ডা. বাকির হোসেন, কলেজের সাবেক অধ্যক্ষ ডা. এস.এম. সরোয়ার। এছাড়া ইন্টার্ন চিকিৎসকরা হলো মহসীন বিভা, আরিফুজ্জামান ইমন, সাদমান বাকির সাবাব, প্রীতম দেবনাথ, আর্ঘ্য বিশ্বাস ও আসিফুল ইসলাম।

ভাঙতে যাচ্ছে যুক্তরাজ্য, স্বাধীনতার জন্য গণভোট চাইল তিন রা…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আইনজীবী হিসেবে তালিকাভুক্ত নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
সরকারি খরচে ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, দৈনিক ভাতা ২০…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার গুণগত মানোন্নয়নে প্রধানমন্ত্রীর ১৫ নির্দেশনা: শিক্ষ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক জলবায়ু অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে ১৬ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বি…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9