ঢামেকসহ দেশের শীর্ষ ৫ মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ

২৮ আগস্ট ২০২৪, ১০:১৫ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:১৯ AM
স্বাস্থ্য মন্ত্রণালয়

স্বাস্থ্য মন্ত্রণালয় © সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজসহ (ঢামেক) দেশের শীর্ষস্থানীয় পাঁচটি মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (২৮ আগস্ট) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-১ শাখার উপসচিব দূর-রে-শাহওয়াজের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা মেডিকেলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন প্রতিষ্ঠানটির থোরাসিক সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মো. কামরুল আলম। একইভাবে চট্টগ্রাম মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ জসিম উদ্দিন ও রাজশাহী মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ডা. খন্দকার মো. ফয়সল আলম নিজ নিজ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন।

এ ছাড়া কুমিল্লা মেডিকেল কলেজের নাক কান ও গলা বিভাগের অধ্যাপক ডা. মো. মাজহারুল শাহীনকে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিযুক্ত করা হয়েছে। গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের এন্ডোক্রাইনোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. আজিজুল হককে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের এসব কর্মকর্তাকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত বর্ণিত পদে ও কর্মস্থলে পদায়ন করা হলো বলে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর শিক্ষার্থীদের তোপের মুখে এসব মেডিকেল কলেজের অধ্যক্ষরা পদত্যাগ করেন।

ট্যাগ: মেডিকেল
জিনের নির্দেশে কবর থেকে ১২ ঘণ্টা পর লাশ উত্তোলন
  • ০২ আগস্ট ২০২৬
১৬ হাজার পিস ইয়াবাসহ ৪ যুবক-যুবতী গ্রেপ্তার
  • ০২ আগস্ট ২০২৬
ভাড়া বাসায় পর্নোগ্রাফি তৈরির অভিযোগ; দুই নারীসহ আটক ৪
  • ০২ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বোর্ডের এইচএসসির ব্যবহারিক পরীক্ষার সময়সূচি
  • ০২ আগস্ট ২০২৬
২০ বছর ধরে মৃত ব্যক্তির বেতন তুলে নেওয়ার অভিযোগ জামায়াত নেত…
  • ০২ আগস্ট ২০২৬
আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন চট্টগ্রাম…
  • ০১ আগস্ট ২০২৬