বেসরকারি মেডিকেলে ভর্তি ফরম বিতরণ শুরু ১২ নভেম্বর

০৭ নভেম্বর ২০১৮, ০৩:৪৪ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বেসরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে ভর্তি ফরম বিতরণ ১২ নভেম্বর থেকে শুরু হবে। চলবে ২২ নভেম্বর পর্যন্ত। স্বাস্থ্য অধিদপ্তরের (চিকিৎসা শিক্ষা ও জনশক্তি উন্নয়ন শাখা) পরিচালক অধ্যাপক ডা. মো. আব্দুর রশিদ এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ২৫ নভেম্বর প্রাপ্ত সকল আবেদনের কোটাভিত্তিক পূর্ণাঙ্গ মেধাতালিকা প্রকাশ করা হবে। ২ ডিসেম্বর থেকে ছাত্রছাত্রী ভর্তি শুরু হয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে। তিনি আরও জানান, সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মতো বেসরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হবে ১০ জানুয়ারি থেকে ।

এছাড়া ভর্তি নির্দেশনায় বলা হয়েছে, ছাত্রছাত্রীদেরকে আবেদনপত্রের সঙ্গে অনলাইন আবেদনের স্টুডেন্ট কপি, অনলাইনে ডাউনলোড করা প্রবেশপত্র, এসএসসি ও এইচএসসি কিংবা সমমানের পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্টের মূলকপি, এসএসসি ও এইচএসসি কিংবা সমমানের পরীক্ষার সনদপত্র/ প্রশংসাপত্রের মূলকপি, নাগরিকত্ব প্রমাণের জন্য সিটি কর্পোরেশনের মেয়র/ পৌরসভার চেয়ারম্যান/ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনার প্রদত্ত নাগরিকত্ব সনদের মূলকপি, সদ্যতোলা চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, পার্বত্য জেলার উপজাতির ক্ষেত্রে সার্কেল চিফ কিংবা জেলা প্রশাসকের সনদ ও অ-উপজাতীয়দের ক্ষেত্রে সার্কেল চিফ বা জেলা প্রশাসকের সনদ ও অন্যান্য জেলার উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে গোত্র প্রধান বা জেলা প্রশাসকের সনদ জমা দিতে হবে। ও-লেভেল ও এ-লেভেল বা সমমানের মার্কশিট স্বাস্থ্য অধিদফতর থেকে স্বীকৃত হতে হবে।

বেপরোয়া ছাত্রশিবিরকে মুখে ও হাতে লাগাম লাগানোর পরামর্শ দিচ্…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলকে ‘কুত্তার মতো পিটিয়ে’ রাজশাহী ছাড়া করার হুমকি মহান…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
‘কুকুরের মত হিংস্রদের কীভাবে শিক্ষা দিতে হয়, ছাত্রদল বারবার…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সদর দপ্তরে হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্র…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চবির শাটলট্রেন সংস্কারে ১৫ উদ্যোগ নিল বাংলাদেশ রেলওয়ে
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
মে ২০২৭ থেকেই চট্টগ্রামে স্থায়ী ক্যাম্পাসে ক্লাস নেবে মেরিট…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬