মেডিকেল, টেক্সটাইল ও ইঞ্জিনিয়ারিংয়ের কলেজ বন্ধ ঘোষণা 

১৬ জুলাই ২০২৪, ১০:৫৬ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৩৪ AM
ইউজিসি

ইউজিসি © লোগো

অনির্দিষ্টকালের জন্য দেশের সব সরকারি ও বেসরকারি মেডিকেল, টেক্সটাইল ও ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। আজ মঙ্গলবার রাতে কমিশনের সচিব ড. ফেরদৌস জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় দেশের সকল বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মেডিকেল, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং ও অন্যান্য কলেজসহ সকল কলেজের শিক্ষা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে। 

একই সাথে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে আবাসিক হল ত্যাগের নির্দেশনা দিয়ে নিরাপদ আবাসস্থলে অবস্থানের নির্দেশনা প্রদান করা হলো।

এর আগে সারাদেশের স্কুল-কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। এছাড়াও আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য সারাদেশের ১১টি বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

এছাড়াও শিক্ষার্থীদের নিরাপত্তাজনিত কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ সমূহ বন্ধ ঘোষণা করা হয়।

 
১৩ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সর্বনিম্ন বাজেট পেল রাবি…
  • ১৫ জুন ২০২৬
হিজাব নিয়ে কটাক্ষ ও ‘অব্যাহত ধর্ষণের’ প্রতিবাদে রাজধানীতে শ…
  • ১৫ জুন ২০২৬
কুরাসাওয়ের ঐতিহাসিক গোলের পরও প্রথমার্ধে এগিয়ে জার্মানি
  • ১৫ জুন ২০২৬
টেকনাফে গভীর রাতে দুর্বৃত্তদের ফাঁকা গুলি, এলাকায় আতঙ্ক
  • ১৪ জুন ২০২৬
জার্মানির জালে কুরাসাওয়ের গোল, ১-১ সমতা
  • ১৪ জুন ২০২৬
জার্মানির জালে কুরাসাওয়ের গোল, সমতা
  • ১৪ জুন ২০২৬
×