এফসিপিএস প্রথম পর্বের পরীক্ষায় পাস ১৪২০ জন

০৬ জুলাই ২০২৪, ১১:০২ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৫১ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ছবি

বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস) এফসিপিএস প্রথম পর্ব পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। পরীক্ষায় পাস করেছেন ১ হাজার ৪২০ জন।  শনিবার (০৬ জুলাই) বিসিপিএসের সচিব অধ্যাপক ডা. আবুল বাশার মো. জামাল এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, এফসিপিএস পার্ট-১ পরীক্ষায় ৯ হাজার ৪০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে পাস করেছেন এক হাজার ৪২০ জন। সে হিসাবে পাসের হার ১৩.৩০ শতাংশ। গত বৃহস্পতিবার সকাল ৯টায় মেডিসিন ও অ্যালাইডের মাধ্যমে এফসিপিএস পার্ট-১ পরীক্ষা শুরু হয়।

ফলাফলের বিষয়ে জানতে চাইলে অধ্যাপক ডা. আবুল বাশার মো. জামাল বলেন, সাড়ে চারটায় ফলাফল শিক্ষার্থীরা বিসিপিএস’র ওয়েবসাইটে রোল নম্বর দিয়ে প্রবেশ করে নিজ নিজ ফলাফল দেখতে পারবেন।

প্রসঙ্গত, গত জানুয়ারি থেকে ভিন্ন আঙ্গিকে হচ্ছে এফসিপিএস পরীক্ষা। তিন দিনের পরিবর্তে এক দিনে পরীক্ষা আয়োজন করে বিসিপিএস। এতে ঢাকায় অবস্থান করাসহ নানা ভোগান্তি থেকে নিষ্কৃতি পায় শিক্ষার্থীরা।

 
ট্যাগ: মেডিকেল
প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বনঘেঁষে মুরগির খামার, খোলা গাড়িতে বিষ্ঠা পরিবহন—চর্মরোগে আক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় দলে নেইমারের খেলা নিয়ে যা বললেন আনচেলত্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে সাংবাদিকদের ওপর হামলা-হুমকির দায় স্বীকার, অভিযুক্ত…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্বস্তি মিলল যুক্তরাষ্ট্রে থাকা বিদেশি শিক্ষার্থী-সাংবাদিকদ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
১৪ বছরেও ফেরেনি শিবির নেতা ওয়ালিউল্লাহ, অপেক্ষায় বৃদ্ধ মা-ব…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9