কপালে সাপের কামড় থাকলে কামড়াবেই: বিএসএমএমইউ ভিসি

২৭ জুন ২০২৪, ০৮:৫১ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১২:০৭ PM
অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদ নূরুল হক

অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদ নূরুল হক © ফাইল ফটো

কপালে যদি সাপের কামড় থাকে, কাটবেই এটা নিয়ে চিন্তার কিছু নেই এমন মন্তব্য করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভিসি অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদ নূরুল হক। 

বৃহস্পতিবার (২৭ জুন) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে ‘Russell's Viper : Fear vs Fact’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি।

ভিসি বলেন, সাপ নিয়ে দেশের মানুষ অত্যন্ত আতঙ্কগ্রস্ত মিডিয়ার বদৌলতে। অ্যান্টিভেনম রেডি রাখতে হাসপাতালকে বলেছি।

হাসপাতালে দেরিতে আসা ও অপচিকিৎসা সাপে কাটায় মৃত্যুর বড় কারণ উল্লেখ করে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. টিটু মিঞা বলেন, সাপে কাটা কেউ হাসপাতালে এসে মারা গেলে দায়ভার আমাদের।

এসময় উপজেলা পর্যায়েও এন্টিভেনমের কোনো সংকট নেই বলে দাবি করেন তিনি।

স্বাস্থ্য অধিদফতরের (প্রশাসন) অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর বলেন, দেশে ৮০ প্রজাতির সাপ আছে, তার মধ্যে ১২ প্রজাতির বিষধর। দংশনের ৩০ শতাংশ ক্ষেত্রে বিষ ঢালে সাপ।

তিনি বলেন, মিডিয়ার মাধ্যমে সাপের বিরুদ্ধে বিপ্লব ডাকার মাধ্যমে বিপদ ডেকে আনছি আমরা। সাপের বিরুদ্ধে বিপ্লব না করে যথাযথ চিকিৎসা দিতে হবে। সাপ ইকোলজির জন্য ইতিবাচক। জোরে বা মাটিতে কম্পন করে হাঁটলে সাপ দূরে চলে যাবে বলেও জানান তিনি।

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় জিপিএ শর্ত কমানোর আহ্বান আবিদের
  • ০৩ নভেম্বর ২০২৬
সংবিধান সংশোধন কমিটির নামের প্রহসন মানি না: ছাত্রশক্তি
  • ০৩ নভেম্বর ২০২৬
পুনর্নিরীক্ষণের ফলের অপেক্ষায় থাকা শিক্ষার্থীরা ঢাবিতে আবেদ…
  • ০৩ নভেম্বর ২০২৬
জামায়াতের কেন্দ্রীয় কমিটিতে নারী না থাকা আরপিওর লঙ্ঘন: টিআই…
  • ০৩ নভেম্বর ২০২৬
ঢাবি অধ্যাপক এ বি এম শাহাদাতের সঙ্গে আমার কোনো ‘বৈবাহিক সম্…
  • ০৩ নভেম্বর ২০২৬
ইসরায়েলকে দেওয়া ৪ বিলিয়ন ডলারের মার্কিন সহায়তা বন্ধের ঘোষণা…
  • ০৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950