রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চার কর্মকর্তা সাময়িক বরখাস্ত

৩০ মে ২০২৪, ১২:১২ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:২৯ PM
রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়

রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) চার কর্মকর্তাকে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগে সাময়িক বরখাস্ত করেছে প্রশাসন। গত মঙ্গলবার (২৮ মে) বিশ্ববিদ্যালয়ের ১৬তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। 

বরখাস্তকৃত কর্মকর্তারা হলেন- বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার শারমিন আক্তার নূর, সহকারী কলেজ পরিদর্শক নাজমুল হোসাইন, উপ-কলেজ পরিদর্শক জোহা মোহাম্মদ মেহেরার ও পরামর্শক কনসালট্যান্ট রিয়াজাত হোসেন রিটু।

রামেবির উপাচার্য এ জেড এম মোস্তাক হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেছেন, অনিয়মের কারণে সাময়িক বরখাস্ত করা হয়েছে চারজনকে। বরখাস্তের চিঠিও দেওয়া হয়েছে তাদের। বিষয়টি তদন্তের জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুত প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে বলে জানান তিনি।

বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী- সিন্ডিকেট সদস্য ওমর ফারুক চৌধুরী এমপিকে তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে। সদস্যরা হলেন সিন্ডিকেট সদস্য ও কোষাধ্যক্ষ অধ্যাপক রুস্তম আলী আহমেদ, অধ্যাপক সানাউল হক মিয়া এবং তানজিমুল হক।

আরো পড়ুন: গুচ্ছে ভর্তি আবেদন ৩ লাখ ছুঁই ছুঁই, কোন বিশ্ববিদ্যালয়ে কত?

জানা গেছে, বিনা অনুমতিতে ছুটিতে থাকায় সেকশন অফিসার শারমিন আক্তার নূরকে এবং অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে নাজমুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া টেন্ডারবাজিসহ নানা অভিযোগ ওঠায় পরামর্শক রিয়াজাত হোসেন রিটুকে সাময়িক বরখাস্ত করা হয়।

আর চুক্তিভিত্তিক ছয়বার নিয়োগ পেয়ে অনিয়ম-দুর্নীতিতে জড়িয়ে পড়ায় সাময়িক বরখাস্ত করা হয়েছে উপ-কলেজ পরিদর্শক জোহা মোহাম্মদ মেহেরারকে।

 
মানবতাবিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের আরও এক এমপি আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আরও ৯০ দিন ডাকসুর দায়িত্বে সাদিক কায়েম-ফরহাদরা
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মোবাইলের কিস্তি দিতে না পারায় যুবককে তুলে নিয়ে রক্ত নেওয়ার …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বেনাপোলে ভারতীয় ইলিশ, যশোরের বাজারে ‘মিয়ানমারের’ নামে বিক্র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
গণতন্ত্রের সূচকে ৫০ বছরের মধ্যে সর্বনিম্নে যুক্তরাষ্ট্র
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9