ভারতের উত্তর প্রদেশ

মুসলিম যুবকের সঙ্গে প্রেম, মেডিকেল ছাত্রীকে পেটাল পুলিশ (ভিডিও)

২৬ সেপ্টেম্বর ২০১৮, ০২:১৭ AM

© সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশে মুসলিম যুবকের সঙ্গে প্রেম করার অপরাধে এক হিন্দু মেডিকেলের ছাত্রীকে বেধড়ক পিটিয়েছে পুলিশ। একই সঙ্গে দেয়া হয় অকথ্য ভাষায় গালাগালি।

পুলিশ নিজেই সেই ভিডিও রেকর্ড করে ছড়িয়ে দেয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। সঙ্গে সঙ্গে ওই তরুণীর হেনস্থার ভিডিও ভাইরাল হয়ে যায়। রোববার বিজেপি শাসিত যোগী আদিত্যনাথের উত্তর প্রদেশের মেরঠে এ ঘটনা ঘটে।

ভিডিওতে দেখা যায়, ওই ছাত্রীকে মারধর করছেন এক নারী পুলিশ সদস্য। অকথ্য গালাগালি দিয়ে তাকে প্রশ্ন করা হচ্ছে, ‘তোমার মুসলমানদের কেন পছন্দ?‌’‌

প্রথমে তার ওপর হামলা করেছিল বিশ্ব হিন্দু পরিষদ সদস্যরা। তাদের কাছ থেকে তরুণীকে নিজেদের হেফাজতে নেয় পুলিশ।

শুধু তাই নয়, মুসলিম যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করার জন্যও চাপ দেয়া হয় ওই ছাত্রীর বাবাকে। এ ঘটনায় ওই তিন পুলিশ সদস্য এবং ওই নারী কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে।

ভিডিওটির লিংক https://www.facebook.com/news7express/videos/2153761508224730/

 

ভিডিও 

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ…
  • ২২ জুন ২০২৬
বিশ্বকাপের ৫৬ বছরের রেকর্ডে ভাগ বসাতে প্রস্তুত লিওনেল মেসি
  • ২২ জুন ২০২৬
প্রতিষ্ঠার দুই দশকে বিদেশি শিক্ষার্থী ভর্তি মাত্র চারজন, গত…
  • ২২ জুন ২০২৬
হোয়াটসঅ্যাপের দায়িত্ব পেলেন ভারতীয় উদ্যোক্তা কুনাল শাহ
  • ২২ জুন ২০২৬
অস্ট্রিয়ার বিপক্ষে এক পরিবর্তন নিয়ে নামছে আর্জেন্টিনা
  • ২২ জুন ২০২৬
রাজধানীতে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মিছিল 
  • ২২ জুন ২০২৬