কাল থেকে ক্লাসে ফিরছে মনসুর আলী মেডিকেলের শিক্ষার্থীরা

০৬ মার্চ ২০২৪, ০৪:০৩ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪৪ AM

© সংগৃহীত

সিরাজগঞ্জে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আরাফাত আমিন তমালকে গুলি করার ঘটনায় অভিযুক্ত শিক্ষক ডা. রায়হান শরীফের শাস্তির দাবিতে ক্লাস বর্জন করে আন্দোলনরত শিক্ষার্থীরা আগামীকাল বৃহস্পতিবার (৭ মার্চ) থেকে ক্লাসে ফিরবে। বুধবার (৬ মার্চ) বেলা ৩টার দিকে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের অধ্যক্ষ মো. আমিরুল হোসেন।

তিনি বলেন, আমরা দুপুর ১টার দিকে শিক্ষার্থীদের সঙ্গে বসেছিলাম। তাদেরকে বুঝিয়েছি যে, ক্লাস না করলে তাদেরই পড়াশোনার ক্ষতি হবে। এবং অভিযুক্ত সেই শিক্ষকের বিরুদ্ধে ইতিমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। শিক্ষার্থীরা দাবি করেছেন যেন, এমন ঘটনা ভবিষ্যতে আর না ঘটে। তাদের নিরাপত্তার কথাও তারা বলেছেন। আমরা তাদের আশ্বস্ত করেছি। পরে তারা কাল থেকে আবার ক্লাসে ফেরার কথা জানিয়েছেন।ৎ

এদিকে শিক্ষার্থীকে গুলি করার ঘটনায় কমিউনিটি মেডিসিন বিভাগের শিক্ষক রায়হান শরীফকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্বাস্থ্য বিভাগ। 

উল্লেখ্য, গত সোমবার (৪ মার্চ) কলেজের এমবিবিএস অষ্টম ব্যাচের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আরাফাত আমিনকে গুলি করার ঘটনায় আলোচনায় আসেন কমিউনিটি মেডিসিনের এই শিক্ষক। সিরাজগঞ্জের পুলিশ সুপার (এসপি) আরিফুর রহমান মণ্ডল জানান, শিক্ষার্থীকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় চিকিৎসক রায়হান শরীফকে প্রথমে অস্ত্রসহ আটক করা হয়। তাঁর কাছ থেকে সেভেন পয়েন্ট ফাইভ সিক্স বোরের ২টি বিদেশি পিস্তল, ৮১টি গুলি, ৪টি ম্যাগাজিন ও ১২টি বিদেশি চাকু উদ্ধার করা হয়। তবে তিনি দুটি বিদেশি পিস্তলের বৈধ কোনো লাইসেন্স দেখাতে পারেননি।

ভাইরাল ভিডিও থেকে অভিবাসী সংকট—সোশ্যাল মিডিয়া কীভাবে নাড়িয়ে…
  • ০২ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী চূড়ান্তের দায়িত্ব প্রধানমন্ত্র…
  • ০২ আগস্ট ২০২৬
প্রাইজবন্ডের ১২৪তম ড্র আজ, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা
  • ০২ আগস্ট ২০২৬
রোনালদোর অর্থের পাহাড়, মেসির স্মার্ট ব্যবসা—আয়ের লড়াইয়ে কে …
  • ০২ আগস্ট ২০২৬
জেলের জালে ২৬ কেজির বিরল ‘গ্রুপার ফিশ’, ৩৫ হাজার টাকায় বিক্…
  • ০২ আগস্ট ২০২৬
দুপুরের মধ্যে দেশের ৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ০২ আগস্ট ২০২৬