ক্লাসে প্রায়ই পিস্তল নিয়ে আসতেন সেই মেডিকেল শিক্ষক

০৪ মার্চ ২০২৪, ০৬:১৩ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪৫ AM
 শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ

শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ © সংগৃহীত

সিরাজগঞ্জে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের শিক্ষক রায়হান শরীফ ক্লাসে প্রায়ই পিস্তল নিয়ে আসতেন বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলহাজ উদ্দিন।

সোমবার (৪ মার্চ) আরাফাত আমিন নামে এক শিক্ষার্থীকে গুলি করেন রায়হান শরীফ। এ ঘটনায় তাকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। অন্যদিকে, শিক্ষার্থী আরাফাতকে উদ্ধার করে সিরাজগঞ্জে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শিক্ষার্থীদের বরাত দিয়ে ওসি বলেন, রায়হান শরীফ রোজ ক্লাসে পিস্তল নিয়ে আসতেন। বিকেল ৫টার দিকে তুচ্ছ বিষয় নিয়ে তার সঙ্গে শিক্ষার্থী আরাফাত আমিনের কথা কাটাকাটি হয়।

এর এক পর্যায়ে ওই শিক্ষক রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে গুলি ছোড়েন। এ সময় গুলিতে আহত হন আরাফাত আমিন। 

ভাইরাল ভিডিও থেকে অভিবাসী সংকট—সোশ্যাল মিডিয়া কীভাবে নাড়িয়ে…
  • ০২ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী চূড়ান্তের দায়িত্ব প্রধানমন্ত্র…
  • ০২ আগস্ট ২০২৬
প্রাইজবন্ডের ১২৪তম ড্র আজ, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা
  • ০২ আগস্ট ২০২৬
রোনালদোর অর্থের পাহাড়, মেসির স্মার্ট ব্যবসা—আয়ের লড়াইয়ে কে …
  • ০২ আগস্ট ২০২৬
জেলের জালে ২৬ কেজির বিরল ‘গ্রুপার ফিশ’, ৩৫ হাজার টাকায় বিক্…
  • ০২ আগস্ট ২০২৬
দুপুরের মধ্যে দেশের ৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ০২ আগস্ট ২০২৬