মেডিক্যাল কলেজে আসনপ্রতি লড়বে ছয় শিক্ষার্থী

২৩ সেপ্টেম্বর ২০১৮, ০৫:০৮ PM

মেডিক্যাল কলেজের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে অংশ নেবেন ছয়জন করে শিক্ষার্থী। এবছর সরকারি ও বেসকারি মেডিক্যাল কলেজে আসন সংখ্যা মোট ১০ হাজার ৩০০টি। এর বিপরীতে ভর্তি পরীক্ষার জন্য আবেদন জমা পড়েছে ৬৫ হাজার ৯১৯টি।

স্বাস্থ্য অধিদফতরের চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন শাখা সূত্রে এসব তথ্য জানা গেছে। স্বাস্থ্য অধিদফতরের অধীনে কেন্দ্রীয়ভাবে রাজধানীসহ সারাদেশে মেডিক্যাল কলেজের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৫ অক্টোবর অনুষ্ঠিত হবে।

স্বাস্থ্য অধিদফতরের চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন শাখার অধ্যাপক ডা. ইউনুস বলেন, ১৮ সেপ্টেম্বর এমবিবিএস প্রথম বর্ষে ভর্তির আবেদনের সময়সীমা শেষ হয়েছে। এ বছর সরকারি ও বেসকারি মেডিক্যাল কলেজে আসন সংখ্যা মোট ১০ হাজার ৩০০টি। এসব আসনে ভর্তির জন্য আবেদনপত্র জমা পড়েছে ৬৫ হাজার ৯১৯ টি।’

প্রসঙ্গত, মেডিক্যাল কলেজে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কষ্ট লাঘব করতে গত কয়েক বছর ধরে একযোগে সারাদেশে সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ…
  • ২২ জুন ২০২৬
বিশ্বকাপের ৫৬ বছরের রেকর্ডে ভাগ বসাতে প্রস্তুত লিওনেল মেসি
  • ২২ জুন ২০২৬
প্রতিষ্ঠার দুই দশকে বিদেশি শিক্ষার্থী ভর্তি মাত্র চারজন, গত…
  • ২২ জুন ২০২৬
হোয়াটসঅ্যাপের দায়িত্ব পেলেন ভারতীয় উদ্যোক্তা কুনাল শাহ
  • ২২ জুন ২০২৬
অস্ট্রিয়ার বিপক্ষে এক পরিবর্তন নিয়ে নামছে আর্জেন্টিনা
  • ২২ জুন ২০২৬
রাজধানীতে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মিছিল 
  • ২২ জুন ২০২৬