মেডিকেলের প্রথম মাইগ্রেশনের ফল প্রকাশ, নতুন সুযোগ ৬৩ জনের

০১ মার্চ ২০২৪, ১২:৫৭ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪৮ AM
মেডিকেলের প্রথম মাইগ্রেশনের ফল প্রকাশ, নতুন সুযোগ ৬৩ জনের

মেডিকেলের প্রথম মাইগ্রেশনের ফল প্রকাশ, নতুন সুযোগ ৬৩ জনের © ফাইল ছবি

সরকারি মেডিকেল কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে ভর্তিতে প্রথম দফায় মাইগ্রেশনের তালিকা প্রকাশ করেছে দেশের চিকিৎসা শিক্ষার তদারক সংস্থা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে সংস্থাটির ওয়েবসাইটে এ সংক্রান্ত পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়েছে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৩-২০২৪ খ্রি: শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে সরকারি মেডিকেল কলেজসমূহে ভর্তি পরীক্ষার প্রকাশিত ফলাফলের ভিত্তিতে প্রচলিত বিধি মোতাবেক মেডিকেল কলেজে ভর্তিকৃত শিক্ষার্থীদের কলেজ পরিবর্তনের পূরণকৃত অনলাইন মাইগ্রেশন ফরমের প্রাপ্ত তথ্যানুসারে স্বয়ংক্রিয়ভাবে নিয়মানুযায়ী ১ম দফায় মাইগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি না হওয়ায় অপেক্ষমাণ তালিকা হতে ৬৩ (তেষট্টি) জনকে সরকারি মেডিকেল কলেজসমূহে শূন্য আসনে ভর্তির জন্য মনোনীত করা হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

এক্ষেত্রে মেধা, পছন্দক্রম ও আসন শূন্যতার ভিত্তিতে বিভিন্ন কলেজ নির্ধারণ করা হয়েছে জানিয়ে অধিদপ্ত বলছে,  পার্বত্য অঞ্চল ব্যতীত দেশের সমতল অঞ্চলের উপজাতীয় কোটায় (কোড নং ৭৭) প্রাথমিকভাবে মনোনীত শিক্ষার্থীদের কোটার স্বপক্ষে প্রমানকসমূহ স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর কর্তৃক যাচাইয়ান্তে অতি শীঘ্রই ফলাফল প্রকাশ করা হবে।

আরও পড়ুন: ফাঁস হওয়া প্রশ্নে দেড় হাজার ডাক্তার

মাইগ্রেশনে সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীরা ভর্তিকৃত কলেজের অধ্যক্ষের দপ্তরে যোগাযোগপূর্বক আগামী ০২ মার্চ থেকে ০৯মার্চের মধ্যে অবশ্যই মাইগ্রেশন প্রক্রিয়া অর্থাৎ বর্তমান ভর্তিকৃত কলেজ হতে বদলি বা মাইগ্রেশনকৃত কলেজে ভর্তির সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। উল্লিখিত সময়ের মধ্যে মাইগ্রেশনপ্রাপ্ত শিক্ষার্থীদের কেউ ভর্তি হতে ব্যর্থ হলে উভয় কলেজ হতে তার ছাত্রত্ব বাতিল হয়ে যাবে বলেও জানিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

অপেক্ষমাণ তালিকা হতে যে সকল শিক্ষার্থী ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন তাদেরকে নির্বাচিত মেডিকেল কলেজের অধ্যক্ষের দপ্তরে আগামী ০২ মার্চ থেকে ০৯ মার্চ সময়ের মধ্যে যোগাযোগ করে ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নির্দেশনার পাশাপাশি ভর্তির ক্ষেত্রে অধিদপ্তরের প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তির অন্যান্য শর্তাবলি অপরিবর্তিত থাকবে। এছাড়াও অপেক্ষমাণ তালিকা ও অভিপ্রায়ণের (মাইগ্রেশন) ফল স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট ও স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট থেকে জানতে পারবেন শিক্ষার্থীরা। একই সাথে সংশ্লিষ্ট শিক্ষার্থীদেরকে শুধু টেলিটকের 01550155555 নম্বর হতে SMS এর মাধ্যমে এ সংক্রান্ত তথ্য জানানো হবে অধিদপ্তরের পক্ষ থেকে।

এর আগে গত ১৮ ফেব্রুয়ারি ২০২৩-২৪ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেলের জন্য উত্তীর্ণদের ভর্তি প্রক্রিয়া শুরু হয়। যা চলে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত। গত ১১ ফেব্রুয়ারি ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়।  ভর্তি পরীক্ষায় পাস করেছেন ৪৯  হাজার ৯২৩ জন শিক্ষার্থী। সরকারি মেডিকেলে সুযোগপ্রাপ্তদের মধ্যে মেয়েরা এগিয়ে। এ বছর ৩ হাজার ৬৮ জন মেয়ে সরকারি মেডিকেলে ভর্তির সুযোগ পাবেন। আর সরকারি মেডিকেলে চান্সপ্রাপ্ত ছেলের সংখ্যা ২ হাজার ৩১২ জন।

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন খুবি ছাত্রী
  • ৩০ মার্চ ২০২৬
সংসদে নামাজ পড়তে গিয়ে জুতো খোয়ালেন এমপি হানজালা
  • ৩০ মার্চ ২০২৬
ঢাবি এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
  • ৩০ মার্চ ২০২৬
চট্টগ্রামে স্ত্রীর ফাঁস নেয়ার মুহুর্ত ভিডিও করছিলেন স্বামী,…
  • ৩০ মার্চ ২০২৬
ইরানের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল ইউরোপীয় ইউনিয়ন
  • ৩০ মার্চ ২০২৬
মিথ্যা চাঁদাবাজির মামলায় ফাঁসানো হলো কেন্দ্রীয় ছাত্রদল নে…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence