মেডিকেলের প্রথম মাইগ্রেশনের তালিকা প্রকাশ আজ

২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:২৫ AM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫০ AM
মেডিকেল শিক্ষার্থী

মেডিকেল শিক্ষার্থী © ফাইল ছবি

দেশের সরকারি মেডিকেল কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে ভর্তিতে প্রথম দফায় মাইগ্রেশনের তালিকা আজ বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) প্রকাশ করা হবে। 

বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর বলেন, ‘২৯ ফেব্রুয়ারি আমরা প্রথম মাইগ্রেশনের তালিকা প্রকাশ করবো। এর পাঁচ দিন পর দ্বিতীয় মাইগ্রেশনের তালিকা প্রকাশ করা হবে।’

এর আগে, গত ১৮ ফেব্রুয়ারি ২০২৩-২৪ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেলের জন্য উত্তীর্ণদের ভর্তি প্রক্রিয়া শুরু হয়। যা চলে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত। 

প্রসঙ্গত, গত ১১ ফেব্রুয়ারি ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়।  ভর্তি পরীক্ষায় পাস করেছেন ৪৯  হাজার ৯২৩ জন শিক্ষার্থী। সরকারি মেডিকেলে সুযোগপ্রাপ্তদের মধ্যে মেয়েরা এগিয়ে। এ বছর ৩ হাজার ৬৮ জন মেয়ে সরকারি মেডিকেলে ভর্তির সুযোগ পাবেন। আর সরকারি মেডিকেলে চান্সপ্রাপ্ত ছেলের সংখ্যা ২ হাজার ৩১২ জন।

ভাইরাল ভিডিও থেকে অভিবাসী সংকট—সোশ্যাল মিডিয়া কীভাবে নাড়িয়ে…
  • ০২ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী চূড়ান্তের দায়িত্ব প্রধানমন্ত্র…
  • ০২ আগস্ট ২০২৬
প্রাইজবন্ডের ১২৪তম ড্র আজ, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা
  • ০২ আগস্ট ২০২৬
রোনালদোর অর্থের পাহাড়, মেসির স্মার্ট ব্যবসা—আয়ের লড়াইয়ে কে …
  • ০২ আগস্ট ২০২৬
জেলের জালে ২৬ কেজির বিরল ‘গ্রুপার ফিশ’, ৩৫ হাজার টাকায় বিক্…
  • ০২ আগস্ট ২০২৬
দুপুরের মধ্যে দেশের ৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ০২ আগস্ট ২০২৬