রামেবির সিন্ডিকেট সদস্য হলেন রাজশাহীর দুই সংসদ সদস্য

২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৫৬ AM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫০ AM
সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী ও আবদুল ওয়াদুদ দারা

সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী ও আবদুল ওয়াদুদ দারা © সংগৃহীত

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) সিন্ডিকেট সদস্য মনোনীত হয়েছেন রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী ও রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য আবদুল ওয়াদুদ দারা।

বুধবার (২৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব রেহানুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে।

পেশায় আইনজীবী ও পরামর্শক ওমর ফারুক চৌধুরী রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত আছেন। তিনি টানা চতুর্থবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে আব্দুল ওয়াদুদের পৈতৃক বাড়ি রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার বিড়ালদহ গ্রামে। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। পেশায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত আছেন। তিনি তৃতীয়বারে মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

এদিকে, দুই সংসদ সদস্য রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনিত হওয়ায় উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতারা তাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেলেন আজন্ম দৃষ্টিহীন রাবি শিক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবিতে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি ঘোষণা, ছাত্রদল-শিবিরের ক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
গোবিপ্রবিতে ছাত্র গণমঞ্চের সদস্যসচিবের ওপর হামলার প্রতিবাদে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ থাইল্যান্ডে, মাসি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এআইইউবি আন্তঃকলেজ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৬ শুরু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9