বন্ধুদের সাথে ঘুরতে এসে ঝর্ণায় পিছলে পড়ে মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু

১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১০:২৩ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ০৯:৫১ AM

চট্টগ্রামের মীরসরাইয়ের খৈয়াছড়া ঝর্ণা থেকে পড়ে এক মেডিকেল শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে শাহরিয়ার আনাস (২২) নামের ওই শিক্ষার্থী ঝর্ণার ওপর থেকে পা পিছলে নিচে পড়ে যায়। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা এসে তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আনাস শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর এলাকার থানাপাড়ার আব্দুল্লাহ আল মামুনের ছেলে তিনি। দুই ভাইয়ের মধ্যে শাহরিয়ার আনাস ছিল বড়।

নিহত শিক্ষার্থীর সাথের অন্য বন্ধুরা জানায়, কলেজের ৭ বন্ধু মিলে খৈয়াছড়া ঝর্ণায় ভ্রমণে আসেন তারা। এরপর দুপুরে আনাস ঝর্ণার উপর থেকে অসতর্কতাবশত নিচে পড়ে যায়। এ সময় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মীরসরাই থানা পুলিশের পরিদর্শক মোহাম্মদ সহিদুল ইসলাম বলেন, ঢাকা থেকে বন্ধুদের সঙ্গে ঘুরতে এসেছিলেন শাহরিয়ার আনাস। ঝর্ণার ওপর থেকে পা পিছলে পড়ে তার মৃত্যু হয়েছে। মরদেহ আমাদের হেফাজতে আছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ছাত্রদল নেতার বাসায় মিলল ১০ লাখ টাকার বিদেশি মদ, গ্রেপ্তার ২
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9