বঙ্গমাতা মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দুপক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া

০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:০০ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:২৯ AM
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ১৪ মাসের বকেয়া বেতনের দাবিতে দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার দিকে নগরীর চৌহাট্টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ সময় কয়েকজনের হাতে দেশি অস্ত্র দেখা গেছে। কোতয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা যায়, ১৪ মাস থেকে বিশ্ববিদ্যালয়ে কর্মরত ২১৩ জন কর্মকর্তা-কর্মচারী বেতন-ভাতা পাচ্ছেন না। এ নিয়ে তারা সম্প্রতি আন্দোলন শুরু করলে বিদ্যালয় কর্তৃপক্ষ তাদের বিষয়টি সমাধানের আশ্বাস দেয়। কিন্তু তারপরেও কোনও সুরাহা হয়নি। আজ বৃহস্পতিবার সকালে বেতন-ভাতা বঞ্চিতরা প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেন।

এর আগে গতকাল বুধবার রাতে উপাচার্য বিষয়টি জেনে কর্মকর্তা-কর্মচারীদের তার দফতরে দেখা করার জন্য ডাকেন। দেখা করার প্রস্তুতি চলাকালে বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী অফিসে বেলা ২টার দিকে কয়েকজন সাংবাদিক ভেতরে প্রবেশ করতে গেলে নিরাপত্তাকর্মীরা বাধা দেন।

এ সময় আন্দোলনকারীদের কয়েকজন নিরাপত্তাকর্মীদের কাছে সাংবাদিকদের প্রবেশ করতে না দেওয়ার কারণ জানতে চাইলে তারা ‘উপাচার্য স্যারের নির্দেশ রয়েছে’ বলে জানায়। এতে উত্তেজনা দেখা দেয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের একটি পক্ষের সঙ্গে আন্দোলনকারীদের কথা কাটাকাটি শুরু হয়। এরপর উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ফজলুর রহমান চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি। কোতয়ালি থানার ওসি মাঈন উদ্দিন জানান, বেতন-ভাতা নিয়ে একটু ঝামেলা হয়েছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

প্রসঙ্গত, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম বদলে ২০২১ সালের ০৯ ডিসেম্বর এর নামকরণ করা হয় ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়’। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট এ অনুমোদন দেয়।

চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
গভীর রাতে রাজধানীতে বাসে আগুন
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এসপি অফিস ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9