মেডিকেলে কত বিদেশি শিক্ষার্থী আবেদন করেছে— জানাল অধিদপ্তর

০১ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৫৭ AM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:৫২ AM
বিদেশি শিক্ষার্থী

বিদেশি শিক্ষার্থী © ফাইল ছবি

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে বিদেশি শিক্ষার্থীদের আবেদনগ্রহণ চলছে। এখন পর্যন্ত ৪০০ এর অধিক বিদেশি শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করেছেন। আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদনগ্রহণ চলবে।

বুধবার (৩১ জানুয়ারি) দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (বেসরকারি মেডিকেল কলেজ) ডা. উপল সীজার। তিনি বলেন, মেডিকেলে ভর্তির জন্য ৪০০ এর বেশি শিক্ষার্থী আবেদন করেছেন। আবেদন সংখ্যা আও বাড়বে।

বিদেশি শিক্ষার্থীদের ভর্তি বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, দেশের সরকারি মেডিকেল কলেজগুলোতে বিদেশি শিক্ষার্থীদের জন্য মোট ২২১টি আসন সংরক্ষিত (কোটা) রাখা হয়েছে। এর মধ্যে সার্কভুক্ত দেশের শিক্ষার্থীদের জন্য ১১৭টি আসন, সার্কের বাইরের দেশগুলোর জন্য ৯৯টি এবং বাংলাদেশ সরকার কর্তৃক সংরক্ষণ করা হয়েছে মোট ৫টি আসন।

এ ছাড়া দেশের মোট ৬৬টি বেসরকারি মেডিকেল কলেজে ৪৫ শতাংশ হিসাবে ২ হাজার ৫৫১টি আসন সংরক্ষণ করা রয়েছে বিদেশি শিক্ষার্থীদের জন্য। তবে এসব আসনে বিদেশি শিক্ষার্থীরা ভর্তি না হলে সুযোগ পাবেন দেশের শিক্ষার্থীরা। বাংলাদেশের বাইরের শিক্ষার্থীরা দেশের মেডিকেল কলেজগুলোতে আবেদনের পর দেশীয় সংস্থাগুলো তাদের আবেদন বিবেচনার পরিপ্রেক্ষিতে ভর্তির সুযোগ প্রদান করে থাকে।

৬ মাসে ১৪ পর্বত জয়ের নায়ক নির্মলের করুণ মৃত্যু, প্রাণ গেল আ…
  • ০২ আগস্ট ২০২৬
হাসপাতালে দায়িত্বরত অবস্থায় স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যু 
  • ০২ আগস্ট ২০২৬
কীর্তনখোলার পাড়ে সূর্যাস্ত, ক্রিকেট আর তারুণ্যের উচ্ছ্বাস
  • ০২ আগস্ট ২০২৬
ডুয়েটের ভর্তি পরীক্ষা আজ, আসন ৭৫০
  • ০২ আগস্ট ২০২৬
এক শর্তে ইরানে হামলা বন্ধ করতে চান ট্রাম্প
  • ০২ আগস্ট ২০২৬
পে-স্কেলের প্রজ্ঞাপনে বিলম্ব, জুলাই থেকেই কার্যকর হলে বকেয়া…
  • ০২ আগস্ট ২০২৬