এক শর্তে ইরানে হামলা বন্ধ করতে চান ট্রাম্প

০২ আগস্ট ২০২৬, ০৮:৪৩ AM
 ডোনাল্ড  ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প © সংগৃহীত

ইরানের সঙ্গে দ্রুত একটি সমঝোতা চুক্তি হলে দেশটির ওপর পরিকল্পিত হামলা বাতিল করতে প্রস্তুত আছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দেন। 

এদিকে যুক্তরাষ্ট্রের কয়েকটি সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, সপ্তাহান্তে ইরানের ওপর নতুন করে বড় ধরনের হামলার পরিকল্পনা করছিল ট্রাম্প প্রশাসন। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে দ্রুত একটি চুক্তি হলে তিনি দেশটির ওপর পরিকল্পিত হামলা বাতিল করবেন।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘বিশ্বের ভবিষ্যৎ কল্যাণ এবং একই সঙ্গে সফল ও সমৃদ্ধ একটি ইরানের টিকে থাকার স্বার্থে আমি হামলা বাতিল করতে সম্মত হয়েছি। তবে এর শর্ত হলো, খুব দ্রুত একটি চুক্তিতে পৌঁছাতে হবে।’

ট্রাম্পের এই বক্তব্য এমন এক সময়ে এসেছে, যখন যুক্তরাষ্ট্রের কয়েকটি সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে যে, তাঁর প্রশাসন সপ্তাহান্তে ইরানের ওপর নতুন করে আরও তীব্র হামলার পরিকল্পনা করছিল।

এর আগে তেহরান অভিযোগ করে, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলছে।

ইরান সতর্ক করে বলেছে, এ অঞ্চলের যেকোনো দেশ যদি ওয়াশিংটনের সঙ্গে সহযোগিতা করে, তাহলে তারা ‘যুদ্ধের আগুনে পুড়ে যাবে।’

অন্যদিকে, যুক্তরাষ্ট্র সরকারও মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক থাকতে এবং পরিস্থিতির আরও অবনতি হলে দ্রুত সেখান থেকে সরে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে বলেছে।

২ মাসের মাথায় চুয়েটের উপাচার্য পরিবর্তন, আন্দোলনে শিক্ষার্থ…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
১০০ শিক্ষিত তরুণের ৩৬ জনই বেকার: আইএমএফ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
স্বপ্ন সুপারশপে ২৫০০০ বেতনে ৩০ পদে চাকরি, আবেদন ২০ অক্টোবর …
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
নগদ অ্যাপে আইএফআইসি ব্যাংকের সঞ্চয় ও ঋণসেবা, সমঝোতা চুক্তি
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
সিভাসুর নতুন উপাচার্য ড. মোহাম্মদ ইউসুফ ইলাহী চৌধুরী
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরে পড়ুন নিউজিল্যান্ডের অকল্যান্…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬