নওগাঁ মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ডা. মো. আব্দুল বারী

১০ সেপ্টেম্বর ২০১৮, ০২:৫৫ PM
নবনিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. মো. আব্দুল বারী

নবনিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. মো. আব্দুল বারী

নওগাঁ মেডিকেল কলেজের প্রথম ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অর্থোপেডিকস সার্জারি, সহযোগী অধ্যাপক ডা. মো. আব্দুল বারী।  রোববার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব মোহাম্মদ মোহসীন উদ্দিনের স্বাক্ষরিত এক স্মারক থেকে এ তথ্য জানা যায়।

জানা যায়, বর্তমান ডা. মো. আব্দুল বারী বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে কর্মরত আছেন। তিনি নওগাঁর সন্তান। নওগাঁ জেলার ১১টি উপজেলায় জনসংখ্যা প্রায় ৩০ লাখ। একটি মেডিকেল কলেজ ছিল জেলাবাসীর দীর্ঘদিনের দাবি। অবশেষে দীর্ঘদিনের এ প্রত্যাশা পূরণ হতে চলেছে। এতে সকল স্তরের মানুষ সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। নতুন মেডিকেল কলেজ হওয়ায় চিকিৎসাসেবার মান আরো বৃদ্ধি পাবে বলে মনে করছেন সচেতনরা।

প্রসঙ্গত, ২৬ আগস্ট স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এক সংবাদ সম্মেলনে নওগাঁসহ চারটি মেডিকেল কলেজের নাম ঘোষণা করেন। আসন্ন ২০১৮-১৯ শিক্ষাবর্ষে নতুন অনুমোদিত চার মেডিকেল কলেজে শিক্ষার্থীরা ভর্তি হওয়ার সুযোগ পাবেন।

এর আগে জুলাই মাসে নওগাঁ জেলা প্রশাসক মিজানুর রহমান ঢাকায় ‘জেলা প্রশাসক সম্মেলনে’ নওগাঁয় একটি মেডিকেল কলেজ ও পাহাড়পুরে একটি বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবি জানিয়েছিলেন।

বেপরোয়া ছাত্রশিবিরকে মুখে ও হাতে লাগাম লাগানোর পরামর্শ দিচ্…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলকে ‘কুত্তার মতো পিটিয়ে’ রাজশাহী ছাড়া করার হুমকি মহান…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
‘কুকুরের মত হিংস্রদের কীভাবে শিক্ষা দিতে হয়, ছাত্রদল বারবার…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সদর দপ্তরে হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্র…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চবির শাটলট্রেন সংস্কারে ১৫ উদ্যোগ নিল বাংলাদেশ রেলওয়ে
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
মে ২০২৭ থেকেই চট্টগ্রামে স্থায়ী ক্যাম্পাসে ক্লাস নেবে মেরিট…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬