বেসরকারি মেডিকেলে-ডেন্টালে ভর্তি থাকা শিক্ষার্থীদের ৫ নম্বর কাটা যাবে

২৮ ডিসেম্বর ২০২৩, ০৮:২১ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩২ AM
ভর্তি পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষার্থী © ফাইল ছবি

দেশের বেসরকারি মেডিকেল কলেজে ও ডেন্টাল কলেজে দ্বিতীয়বার ভর্তিচ্ছুদের ৫ নম্বর কাটাহবে। আর সরকারি মেডিকেল ও ডেন্টালে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীরা দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দিতে চাইলে তাদের ক্ষেত্রে ১০ নম্বর কাটা হবে।

জানা গেছে, যে সকল শিক্ষার্থী কোনো একটি সরকারি মেডিকেল কলেজে কিংবা সরকারি ডেন্টাল কলেজ অথবা মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে ভর্তি রয়েছেন তারা যদি দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে চায় তাহলে তাদের ক্ষেত্রে ১০ নম্বর কাটা হবে। তবে বেসরকারি মেডিকেল কলেজ কিংবা কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি থাকা শিক্ষার্থীদের ক্ষেত্রে আগের নিয়ম অনুযায়ী ৫ নম্বরই কর্তন করা হবে। 

এ বিষয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, সরকারি মেডিকেল ও ডেন্টালে ভর্তি থাকা শিক্ষার্থীরা দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দিতে চাইলে তাদের ১০ নম্বর কাটা হবে। এছাড়া দ্বিতীয়বার ভর্তিচ্ছু অন্য শিক্ষার্থীদের মোট জিপিএ থেকে ৫ নম্বর কাটা হবে।

এদিকে দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন আগামী ১০ জানুয়ারি থেকে শুরু হবে। ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে ৯ জানুয়ারি। আর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৯ ফেব্রুয়ারি। 

জানা গেছে, বিদেশী শিক্ষার্থীদের ভর্তি বিজ্ঞপ্তি আগামী ৪ জানুয়ারি প্রকাশ করা হবে। দেশি শিক্ষার্থীদের বিজ্ঞপ্তি প্রকাশ হবে ৯ জানুয়ারি। ১০ জানুয়ারি সকাল ১০টা থেকে আবেদন গ্রহণ শুরু হয়ে চলবে ২৩ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। অনলাইনে আবেদন ফি জমা দেওয়া যাবে ২৪ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

ভর্তি পরীক্ষার্থীদের রোল নম্বর প্রদান,  সিট প্ল্যান তৈরি, টেলিটকে সিট প্ল্যান প্রেরণ, প্রবেশপত্র তৈরি এবং অন্যান্য কার্যক্রম ২৬ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারির মধ্যে সম্পাদন করা হবে। ভর্তিচ্ছুদের প্রবেশপত্র বিতরণ শুরু হবে ৫ ফেব্রুয়ারি থেকে। যা চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। ৯ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এছাড়া ডেন্টাল ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হবে ১৪ জানুয়ারি। ভর্তি আবেদন শুরু হবে ১৫ জানুয়ারি। আবেদন ফি জমা দেওয়া যাবে ৪ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। শিক্ষার্থীদের রোল নম্বর দেওয়া, সিট প্ল্যান তৈরি, টেলিটকে সিট প্ল্যান পাঠানো, প্রবেশপত্র তৈরি ও অন্যান্য অফিসিয়াল কার্যক্রম ৫ ফেব্রুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারির মধ্যে শেষ করা হবে। 

শিক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ শুরু হবে ২৫ ফেব্রুয়ারি থেকে। যা চলবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। হাজিরা সিট ডাউনলোড করা যাবে ২৮ ও ২৯ ফেব্রুয়ারি। আর ৮ মার্চ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence