ইন্টার্ন চিকিৎসকদের ভাতা আরও বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

১৩ ডিসেম্বর ২০২৩, ০৮:৩৮ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫০ PM
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক © ফাইল ছবি

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সারাদেশের বিভিন্ন মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পোস্ট গ্র্যাজুয়েট (ইন্টার্ন চিকিৎসক) কোর্সের আবাসিক ও অনাবাসিক চিকিৎসকদের ভাতা আগামীতে আরও বাড়ানো হবে। 

বুধবার (১৩ ডিসেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এটা (২৫ হাজার টাকা) খুব বেশি না, আরও বেশি টাকা বাড়াতে পারলে ভালো হতো। ভালোর শেষ নেই। ধীরে ধীরে এটা আরও বাড়বে।

জাহিদ মালেক বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকেই ডেঙ্গুর প্রকোপ শুরু হয়েছে। এরপর এসেছে করোনা মহামারি। সর্বোচ্চ চেষ্টা করেছি স্বাস্থ্য খাতের উন্নয়নে। 

প্রসঙ্গত, মাসিক ভাতা ৫০ হাজার টাকা এবং নিয়মিত দেওয়ার দাবি নিয়ে গত জুলাইয়ে আন্দোলনে নামেন পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট চিকিৎসকরা। আন্দোলনের মুখে মাসিক ভাতা ৫ হাজার টাকা বাড়িয়ে ২৫ হাজার করে সরকার।

শিক্ষার্থীদের নয়, ছাত্রদল নেতাকর্মীদের রাকিবকে অনুসরণ করতে …
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
পাবলিক বিশ্ববিদ্যালয়ের বাজেট প্রণয়ন ও বাস্তবায়ন বিষয়ক কর্মশ…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রসমিতি নির্বাচন ঘিরে সিকৃবিতে শিক্ষার্থীর উপর ছাত্রদল ন…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
গুলশান-ধানমণ্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
এসএসসিতে জিপিএ-৫, পুরস্কার হিসেবে বিমানের টিকেট পেলেন ৯ শিক…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
‘উদ্বোধক ডাকসু এজিএস হওয়ায়’ ভেঙে ফেলা হলো নামফলক, অভিযোগ ছা…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬