মস্তিস্কে রক্তক্ষরণে না ফেরার দেশে মেডিকেল ছাত্রী রামিসা

০৮ ডিসেম্বর ২০২৩, ০৮:৪৭ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৬ PM
চমেক ক্যাম্পাস

চমেক ক্যাম্পাস © ফাইল ফটো

মস্তিস্কে রক্তক্ষরণে (স্ট্রোক) না ফেরার দেশে চলে গেলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) ৬১তম ব্যাচের শিক্ষার্থী রামিসা ফারিহা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ শুক্রবার (৮ ডিসেম্বর) দুপুর ২টা ৫৫ মিনিটে চমেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান তিনি। ২০১৭-১৮ সেশনের এ শিক্ষার্থী চমেকে পঞ্চম বর্ষে অধ্যয়নরত ছিলেন রামিসা।

চমেক হাসপাতালের চিকিৎসকেরা জানান, রামিসা ফারিহা সাব এরাকনয়েড হেমোরেজে (স্ট্রোক) আক্রান্ত হয়ে চমেক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

আজ বাদ আসর চট্টগ্রাম মেডিকেল কলেজ ক্যাম্পাসে প্রথম জানাজা ও বাদ এশা দ্বিতীয় জানাজা শেষে তাঁকে দাফন করা হয়।

রামিসা ফারিহা ২০১৬ সালে চট্টগ্রামের ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০১৮ সালে চট্টগ্রাম সরকারি সিটি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন।

রামিসা ফারিহার মৃত্যুতে শোক জানিয়েছে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ ও সন্ধানী চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ইউনিট।

রামিসা ফারিহার মৃত্যুতে শোক জানিয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ কর্তৃপক্ষ বলেছে, চট্টগ্রাম মেডিকেল কলেজের ৬১তম ব্যাচের (৫ম বর্ষের) ছাত্রী রামিসা চিকিৎসাধীন অবস্থায় আইসিউতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তায়ালা তাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন।

৬ মাসে ১৪ পর্বত জয়ের নায়ক নির্মলের করুণ মৃত্যু, প্রাণ গেল আ…
  • ০২ আগস্ট ২০২৬
হাসপাতালে দায়িত্বরত অবস্থায় স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যু 
  • ০২ আগস্ট ২০২৬
কীর্তনখোলার পাড়ে সূর্যাস্ত, ক্রিকেট আর তারুণ্যের উচ্ছ্বাস
  • ০২ আগস্ট ২০২৬
ডুয়েটের ভর্তি পরীক্ষা আজ, আসন ৭৫০
  • ০২ আগস্ট ২০২৬
এক শর্তে ইরানে হামলা বন্ধ করতে চান ট্রাম্প
  • ০২ আগস্ট ২০২৬
পে-স্কেলের প্রজ্ঞাপনে বিলম্ব, জুলাই থেকেই কার্যকর হলে বকেয়া…
  • ০২ আগস্ট ২০২৬