ট্রাকচাপায় প্রাণ গেল মেডিকেল কলেজ শিক্ষার্থীর

২৭ নভেম্বর ২০২৩, ০৯:৪৯ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৪:১২ PM
ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষ

ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষ © প্রতীকী ছবি

বরিশাল নগরীর ঢাকা-বরিশাল মহাসড়কের সিঅ্যান্ডবি রোডে পণ্যবাহী ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে তৌফিক আহম্মেদ শুভ নামে শের-ই-বাংলা মেডিকেল কলেজের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ইজিবাইকের আরও তিন যাত্রী। আজ সোমবার (২৭ নভেম্বর) রাত ৮টার দিকে নগরীর সিঅ্যান্ডবি রোডে কাজিপাড়ার সড়কের মুখে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শুভ শের-ই-বাংলা মেডিকেল কলেজের এমবিবিএস চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন। তিনি বাকেরগঞ্জ উপজেলার দুধল ইউনিয়নের গোমা এলাকার বাসিন্দা মতিউর রহমানের ছেলে। বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আনোয়ার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর পরই ট্রাকচালক পালিয়েছে। তবে ট্রাক ও ইজিবাইক পুলিশের হেফাজতে রয়েছে। এই ঘটনায় লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঘটনার প্রত্যক্ষদর্শী কাজিপাড়া এলাকার সাইফুল জানান, নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাসস্ট্যান্ড থেকে একটি ইজিবাইক আমতলার মোড়ের দিকে যাচ্ছিল। ইজিবাইকটি সিঅ্যান্ডবি রোড কাজিপাড়া এলাকার কাছে পৌঁছালে পেছন থেকে আসা একটি ট্রাক ইজিবাইকটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের যাত্রী মেডিকেল কলেজ ছাত্র তৌফিক আহম্মেদ শুভর মৃত্যু হয়। এ ছাড়া আহত হয় আরও তিনজন যাত্রী। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে।

সাভারে জাবি শিক্ষার্থীকে অপহরণ-ছিনতাইয়ের অভিযোগ, মুক্তিপণ দ…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
আসিফ মাহমুদের পাশে মীর স্নিগ্ধ, দুদকের কড়া সমালোচনা
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের ফেসবুকে ছাত্রদলের ছবি-সংবাদ, জবি জনসংযোগ কর…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
দেনার এড়াতে ‘অপহরণ নাটক’, সাড়ে চার বছর পর উদ্ধার হোটেল মালিক
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
ঢাবিতে ১১৭৪ প্রতিযোগী নিয়ে ‘৮ম ঢাকা ইউনিভার্সিটি কুইজ ফেস্ট’
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
জিএসটি গুচ্ছের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬